সালমান শাহ হত্যা: ডনের জামিন না দেওয়ার দাবি নীলা চৌধুরীর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন গ্রেপ্তারের পর মামলার অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। একই সঙ্গে ডনকে কোনোভাবেই জামিন না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১০ আগস্ট) বিকেলে যুক্তরাজ্য থেকে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নীলা চৌধুরী বলেন, ডনকে যারা এতদিন প্রশ্রয় দিয়েছেন, তাদেরও চিহ্নিত করা প্রয়োজন। মামলার অন্য আসামিরা এখনো বাইরে থাকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তিনি।
রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে আটক করা হয়। তিনি সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি। ডনের গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করলেও মামলার অন্য আসামিদের গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন তোলেন নীলা চৌধুরী।
তার অভিযোগ, ডন বিভিন্ন সময়ে তাকে হুমকি দিয়েছেন এবং সালমান শাহ ও তার পরিবার সম্পর্কে নানা মন্তব্য করেছেন। আসামি হওয়ার পরও তিনি বিভিন্ন আয়োজনে প্রকাশ্যে অংশ নিয়েছেন-এতদিন তাকে কেন গ্রেপ্তার করা হয়নি, সেই প্রশ্নও তোলেন সালমান শাহর মা।
নীলা চৌধুরী বলেন, তার প্রত্যাশা ছিল ছেলের মৃত্যুর ঘটনার বিচার হবে এবং আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার নেপথ্যে থাকা ব্যক্তিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলেও মনে করেন তিনি।
ডনের সঙ্গে সালমান শাহর বন্ধুত্বের বিষয়টিও নাকচ করেন নীলা চৌধুরী। তার দাবি, ডন একসময় সালমান শাহর আশ্রয়ে তাদের বাসায় থাকতেন। পরে তার আচরণে অসন্তুষ্ট হয়ে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। সালমান জীবিত থাকাকালে ডন বিভিন্ন সুবিধা নিতেন বলেও অভিযোগ করেন তিনি।
সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিতর্ক রয়েছে। আদালতের নির্দেশে গত বছর এ ঘটনায় হত্যা মামলা করা হয়। সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন।
মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আবদুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।
নীলা চৌধুরীর দাবি, মামলার আসামিরা এখনো প্রকাশ্যে নানা বক্তব্য দিচ্ছেন। প্রধান আসামি সামিরাসহ অন্যদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। তার একমাত্র প্রত্যাশা, সালমান শাহর মৃত্যুর ঘটনায় দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় প্রায় ২০ বারের মতো সময় পেছানোর পর আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন...
১৭ মিনিট আগে
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬
২ দিন আগে
এমপি গাজী নজরুল আবারও চার দিনের রিমান্ডে
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।এর আগে এ মামলায় চার দিনের রিমান্ডে নিয়ে গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা
২ দিন আগে
১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন টাকা ছাপানো বন্ধ এবং কালোটাকার বিস্তার রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নোটিশের প্রাপক করা হয়েছে।নোটিশে দাবি...
৪ দিন আগে
