আইন-আদালত

সালাহউদ্দিনকে গুমে হাসিনা-কামালসহ কর্মকর্তাদের সম্পৃক্ততার তথ্য

অনলাইন ডেস্ক

২ ঘন্টা আগে


সালাহউদ্দিনকে গুমে হাসিনা-কামালসহ কর্মকর্তাদের সম্পৃক্ততার তথ্য

ছবি: সংগৃহীত


২০১৫ সালে বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম করে র‌্যাবের টিএফআই সেলে আটকে রাখার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তৎকালীন র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততার তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

শনিবার (৮ আগস্ট) বিষয়টি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশনায় সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল বলে তদন্তে তথ্য উঠে এসেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

চিফ প্রসিকিউটর জানান, সালাহউদ্দিন আহমদকে গুম করার পর ভারতে পাচারের সঙ্গে কারা জড়িত ছিলেন, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তাদের ভূমিকা যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।

ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছ থেকে তদন্ত কর্মকর্তারা মৌখিক জবানবন্দি নিয়েছেন। শিগগিরই তার আনুষ্ঠানিক জবানবন্দি গ্রহণ করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর।

তদন্ত সংস্থার কাছে দেওয়া গুমের শিকার ছাত্রদল নেতা ও আইনজীবী সোহেলের জবানবন্দিতেও সালাহউদ্দিন আহমদকে টিএফআই সেলে আটকে রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তার বক্তব্যের ভিত্তিতেও তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

২০১৫ সালে দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে সালাহউদ্দিন আহমদের সন্ধান পাওয়া যায়। পরে তিনি ভারতে চিকিৎসা ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দীর্ঘ সময় অবস্থান করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বর্তমানে ওই সময়ের গুমের ঘটনা, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভূমিকা এবং সালাহউদ্দিন আহমদকে ভারতে পাঠানোর সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে। তদন্ত শেষ হওয়ার পর দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন সংশ্লিষ্টরা।


তনু হত্যা মামলায় এক দশক পর অগ্রগতি, ডিএনএ বিশ্লেষণে মিলল ছয়জনের সম্পৃক্ততার ইঙ্গিত
তনু হত্যা মামলায় এক দশক পর অগ্রগতি, ডিএনএ বিশ্লেষণে মিলল ছয়জনের সম্পৃক্ততার ইঙ্গিত

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার দীর্ঘ এক দশকের স্থবিরতা কাটিয়ে তদন্তে নতুন অগ্রগতির ইঙ্গিত মিলেছে। মামলার গুরুত্বপূর্ণ ডিএনএ বিশ্লেষণে পাঁচজনের শুক্রাণু এবং একজনের রক্তের অস্তিত্ব শনাক্ত হওয়ায় তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, হত্যাকাণ্ডে অন্তত ছয়জনের সম্পৃক্ততার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।তদন্ত সূত্রে জানা গেছে,...

১ দিন আগে


মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপি এমপি বীথিকাকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ
মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপি এমপি বীথিকাকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ

মিথ্যা অভিযোগ ও মানহানির প্রতিবাদ জানিয়ে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনকে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে আসিফ মাহমুদের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই পরাজিত...

২ দিন আগে


ছাত্রলীগকে হামলার নির্দেশের কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল
ছাত্রলীগকে হামলার নির্দেশের কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল

জুলাই বিপ্লব চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি ফোনালাপের অডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দাখিল করেছে প্রসিকিউশন। কল রেকর্ডে ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানের সঙ্গে কাদেরের কথোপকথন উঠে এসেছে বলে...

২ দিন আগে


জুলাই হত্যা মামলার বিচার শেষের সময়সীমা জানালেন চিফ প্রসিকিউটর
জুলাই হত্যা মামলার বিচার শেষের সময়সীমা জানালেন চিফ প্রসিকিউটর

আগামী এক বছরের মধ্যেই জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা মামলাগুলোর বিচারকাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমনটাই জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাইয়ের ঘটনাবলির সঙ্গে সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। স্বচ্ছতা,...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom