আইন-আদালত

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১১ ঘন্টা আগে


সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে অপহরণের শিকার হওয়া পিরোজপুরের সুখরঞ্জন বালীর অপহরণ মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তির নাম মোকলেসুর রহমান। তিনি পুলিশের একজন সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি)। গত রাতে গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তবে তদন্তের স্বার্থে তাকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, সুখরঞ্জন বালী অপহরণ মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে এ গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত এগিয়ে নিতে আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হন সুখরঞ্জন বালী। পরে তিনি ভারতে অবস্থান করেন এবং সেখানে কয়েক বছর কারাবন্দি ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে দেশে ফিরে তিনি অপহরণের ঘটনায় বিচার দাবি করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২২ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করেন সুখরঞ্জন বালী। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ মোট ৩২ জনকে আসামি করা হয়।

মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। প্রসিকিউশনের দাবি, তদন্তের অগ্রগতির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অভিযোগ ও অভিযুক্তদের বিষয়েও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হচ্ছেন হাসানুল হক ইনু
শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হচ্ছেন হাসানুল হক ইনু

মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় জাসদ নেতা ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আসামি করার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় হাসানুল হক ইনুর সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে তদন্তে তথ্য-উপাত্ত পাওয়া গেছে। সে কারণে এ মামলায় তাকেও আসামি করা

১ দিন আগে


স্ত্রী আত্মহত্যার ঘটনায় দায়ের মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
স্ত্রী আত্মহত্যার ঘটনায় দায়ের মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

স্ত্রীর আত্মহত্যার ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া (জাহের আলভী)কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (৩০ জুন) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত এ আদেশ দেন।বাদীপক্ষের আইনজীবী আবজাল হোসাইন মৃধা জানান, দুই দিনের রিমান্ড শেষে জাহের আলভীকে আদালতে হাজির করা...

৩ দিন আগে


হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু
হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য...

৩ দিন আগে


আসলাম চৌধুরীর রায়কে ‘মাইলফলক’ বললেন শিশির মনির
আসলাম চৌধুরীর রায়কে ‘মাইলফলক’ বললেন শিশির মনির

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি নেতা অধ্যাপক আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের আপিল বিভাগের রায় বাংলাদেশের নির্বাচনী ও সাংবিধানিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।মঙ্গলবার সকালে রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই রায়ের মাধ্যমে নীতিগতভাবে স্পষ্ট হয়েছে যে, ঋণখেলাপি ব্যক্তি নির্বাচনে প্রার্থী হওয়ার...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom