আন্তর্জাতিক

সাইবার হামলার শিকার কলিন্স অ্যারোস্পেস, ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


সাইবার হামলার শিকার কলিন্স অ্যারোস্পেস, ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল

ইউরোপের অন্যতম শীর্ষ চেক-ইন ও বোর্ডিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেস সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরের মতো প্রধান কেন্দ্রগুলোতে বেশ কিছু এয়ারলাইন্সের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।

কলিন্স অ্যারোস্পেস এক বিবৃতিতে জানিয়েছে, একটি 'প্রযুক্তিগত ত্রুটি'র কারণে তাদের পরিষেবা বর্তমানে ব্যাহত হচ্ছে। সংস্থাটি ত্রুটি মেরামতের জন্য কাজ করছে। বিশ্বের বিভিন্ন বিমান সংস্থা ও বিমানবন্দরে পরিষেবা প্রদানকারী এই প্রতিষ্ঠানটির ইউরোপভিত্তিক অধিকাংশ এয়ারলাইন্সই গ্রাহক।

সাইবার হামলার কারণে চেক-ইন ও বোর্ডিং পরিষেবা বন্ধ থাকায় বিমান সংস্থাগুলো ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। ক্ষতিগ্রস্ত বিমানবন্দরগুলো ইতোমধ্যে যাত্রীদের ফোন নাম্বারে বার্তা পাঠিয়ে ফ্লাইট বাতিলের বিষয়টি জানিয়েছে।

তবে, ইউরোপের সব বড় বিমানবন্দর এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি। ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ এবং জুরিখ বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

ব্রাসেলস বিমানবন্দরের একজন কর্মকর্তা ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে জানিয়েছেন, ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে যাত্রীদের পরিষেবা দেওয়া হবে। তিনি আরও বলেন, যদি কলিন্স অ্যারোস্পেসের ত্রুটি দ্রুত সমাধান না হয়, তাহলে প্রতিটি ফ্লাইটের ছাড়ার সময় প্রায় ৫৪ মিনিট পর্যন্ত বিলম্বিত হতে পারে।


ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...

৩ ঘন্টা আগে


যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা

যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...

৪ ঘন্টা আগে


গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া

৯ ঘন্টা আগে


ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন

১২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom