সাইবার বুলিংয়ের শিকার এনসিপি নেত্রী, পুলিশের সহায়তা না পেয়ে আত্মহত্যা
অনলাইন ডেস্ক
রাজধানীর ঝিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাত আক্তার রুমীর (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পেছনে দীর্ঘদিনের সাইবার বুলিংয়ের শিকার হয়েও পুলিশের সহায়তা না পাওয়ার অভিযোগ তুলেছে জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্স।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ঝিগাতলা পুরান কাঁচাবাজারের পাশে জান্নাতী ছাত্রী হোস্টেলের একটি কক্ষ থেকে জান্নাত আক্তার রুমীর মরদেহ উদ্ধার করা হয়।
জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্সের দাবি, গত নভেম্বরে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার দিন ধানমন্ডি ৩২ নম্বরে এক নারী নিজেকে আওয়ামী লীগ কর্মী দাবি করে উত্তেজনাকর বক্তব্য দেন। ওই সময় জান্নাত আক্তার রুমী ওই নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এর পর থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে নিয়মিত সাইবার বুলিং, ধর্ষণের হুমকি ও ভয়ভীতির শিকার হচ্ছিলেন।

সংগঠনটির দাবি, গত এক মাস ধরে রুমীর সহপাঠী ও পরিচিতজনেরা তার পাশে থাকার চেষ্টা করলেও সারাদিন ফোন কল ও অনলাইনে হুমকির কারণে তিনি চরম মানসিক চাপে ছিলেন। এসব বিষয়ে প্রশাসনের কাছে সহায়তা চাওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ পাওয়া যায়নি। তবে বুলিংয়ের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে শেষ পর্যন্ত তিনি আত্মহননের পথ বেছে নেবেন—এটি কেউ কল্পনাও করেনি বলে দাবি তাদের।
নিহতের খালাতো ভাই সোয়েইব হোসেন জানান, জান্নাত আক্তার রুমী ঢাকায় ওই ছাত্রী হোস্টেলে একাই থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে, যারা নওগাঁ জেলার গ্রামের বাড়িতে বসবাস করে। তিনি একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন এবং পরে এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত হন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—সে বিষয়ে তদন্ত চলছে।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, সকালে হোস্টেলের কাজের বুয়া কক্ষের দরজায় ধাক্কা দিলে দরজা খুলে যায়। ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় রুমীকে ঝুলতে দেখা যায়। পরে হোস্টেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...
১৩ দিন আগে
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...
১৮ দিন আগে
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি
ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগঘন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অন্যতম প্রতীক পদ্মার ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা।দীর্ঘদিন ধরে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ইলিশপ্রেমীদের চাহিদা পূরণ হচ্ছে না বলে দাবি ভারতীয়...
২০ দিন আগে
মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ
মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা...
২৬ দিন আগে
