সাগর উত্তাল, সামিটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সাগর উত্তাল থাকায় সামিট এলএনজি টার্মিনালে থাকা কার্গো থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে টার্মিনালে থাকা কার্গোটিও সরিয়ে নেওয়া হয়েছে। এতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আরও কমে গিয়ে চলমান সংকট তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার বিকেল থেকে সামিটের টার্মিনাল দিয়ে গ্যাস সরবরাহ শুরু হলেও পরে তা বন্ধ হয়ে যায়। জ্বালানি বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বর্তমানে এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল দিয়ে প্রায় ১৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। সামিটের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গ্যাসের সামগ্রিক সরবরাহ আরও কমে গেছে।
গ্যাসের চাপ কমে যাওয়ার প্রভাব ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পড়তে শুরু করেছে। অনেক এলাকায় দিনের বড় একটি সময় চুলা জ্বলছে না। কোথাও আবার গ্যাসের চাপ এতটাই কম যে স্বাভাবিকভাবে রান্না করা সম্ভব হচ্ছে না।
শুধু আবাসিক গ্রাহক নয়, গ্যাস সংকটে শিল্প-কারখানার উৎপাদনও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পর্যাপ্ত গ্যাস না পেলে কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে গ্যাস সরবরাহ কমে যাওয়ার প্রভাব পড়তে পারে বিদ্যুৎ উৎপাদনেও। বর্তমানে পিক আওয়ারে গড়ে প্রায় ৩ হাজার মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাসের ঘাটতি আরও বাড়লে লোডশেডিংয়ের পরিমাণও বেড়ে যেতে পারে।
ফলে তীব্র গরমে বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের পাশাপাশি গ্যাসের চাপ কমে রান্না ও শিল্প উৎপাদনেও ভোগান্তি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সামিটের এলএনজি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ পরিস্থিতি আরও চাপে থাকার আশঙ্কা রয়েছে।
একদিনে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ
একদিনের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার মোট (গ্রস) রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ০৬৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ২৬০ বিলিয়ন ডলারে।বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগের দিন মঙ্গলবার
১ দিন আগে
আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
আমানতের বিপরীতে গ্রাহকদের দেওয়া সুদ বা মুনাফা থেকে প্রযোজ্য হারে উৎসে কর (টিডিএস) কর্তন এবং নির্ধারিত সময়ের মধ্যে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়ে দেশের সব ব্যাংককে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।সার্কুলারে বলা হয়েছে, সম্প্রতি কয়েকটি...
৩ দিন আগে
বাংলা কিউআরের আইআরএফ শূন্য, থাকছে ছোট লেনদেনে প্রণোদনা
ডিজিটাল লেনদেন আরও জনপ্রিয় করতে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টে ইন্টারচেঞ্জ রেইমবার্সমেন্ট ফি (আইআরএফ) শূন্য করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবা প্রদানকারীদের বাংলা কিউআরভিত্তিক ছোট অঙ্কের লেনদেনে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা পৃথক দুটি নির্দেশনায় এসব তথ্য...
৩ দিন আগে
গ্যাস সংকট কাটাতে আরও এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় আট কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্তের একদিন পরই আরও এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। সরকারি পর্যায়ে (জিটুজি) সৌদি আরবের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে এ এলএনজি কেনা হবে।সংবাদদেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)...
৬ দিন আগে
