আইন-আদালত

সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলে আরও ৬ মাস সময় দিল হাইকোর্ট

অনলাইন ডেস্ক

৩ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


বহুল আলোচিত সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে শেষবারের মতো আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শুনানিতে মামলার তদন্ত অগ্রগতি নিয়ে প্রতিবেদন দাখিল করা হলেও পূর্ণাঙ্গ চার্জশিট জমা না হওয়ায় সময় বৃদ্ধির আবেদন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আদালতের কাছে আরও সময় চান। রিটকারীদের পক্ষ থেকে তিন মাস সময় দেওয়ার প্রস্তাব করা হলেও আদালত শেষ পর্যন্ত ছয় মাস সময় মঞ্জুর করেন।

শুনানিকালে অ্যাটর্নি জেনারেল বলেন, দীর্ঘ ১৩ বছরেও মামলার চার্জশিট দাখিল না হওয়া অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক।

এ সময় রিটকারীদের আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোরশেদ তদন্ত কর্মকর্তাকে তলবের আবেদন জানান।

এর আগে গত বছরের ২৩ অক্টোবর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটিকে ছয় মাস সময় দিয়েছিল হাইকোর্ট।

উল্লেখ্য, সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের এ মামলাটি দীর্ঘদিন ধরে আলোচিত হলেও এখনো তদন্ত সম্পন্ন না হওয়ায় বিচার প্রক্রিয়া থমকে আছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom