সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জুর
অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে আব্দুল কাইয়ুম আহাদকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এছাড়াও, বিচারক হিসেবে দুর্নীতি ও বেআইনি রায় দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা অপর মামলাতেও তার জামিন আবেদন খারিজ হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার পৃথক দুই আদালতে খায়রুল হকের আইনজীবী মোনায়েম নবী শাহিন তার পক্ষে জামিনের আবেদন করেন। হত্যা মামলায় অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৮ এর বিচারক জাহাঙ্গীর হোসেন এবং অপর মামলায় ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলাম তার জামিন আবেদন নাকচ করে দেন। এই তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী মোনায়েম নবী শাহিন।
মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী থানাধীন এলাকায় আব্দুল কাইয়ুম আহাদের ওপর হামলা করা হয়। এসময় তাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তার মুখে ও বুকে গুলি লাগে এবং তিনি যাত্রাবাড়ী থানাধীন কাজলা পুলিশ বক্সের সামনে লুটিয়ে পড়েন। পরবর্তীতে তৎকালীন ওসি আবুল হোসেন আব্দুল কাইয়ুম আহাদের দুই পায়ে ব্রাশ ফায়ার করেন। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় গত ৬ জুলাই নিহতের বাবা মো. আলা উদ্দিন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬৭ জনকে এজাহারনামীয় এবং এক থেকে দুই হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। এ মামলায় খায়রুল হককে ৪৪ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে, বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় প্রদান এবং জাল রায় তৈরির অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন শাহবাগ থানায় খায়রুল হকের বিরুদ্ধে অপর মামলাটি দায়ের করেন।
গত ২৪ জুলাই সকাল সাড়ে ৮টায় ধানমণ্ডির বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। ওই দিনই তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় কারাগারে পাঠানো হয়।
ফাঁস হওয়া অডিও নিয়ে ওসি রাকিবুলকে গ্রেপ্তারে আইনি নোটিশ
সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।বডি:বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ছড়িয়ে...
১ দিন আগে
যশোরে মাদক মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন
যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) যশোরের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন শার্শার পাকশিয়া
১ দিন আগে
বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর গুলি করে পেট কেটে নদীতে ফেলান জিয়াউল আহসান
বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদে নিয়ে চোখ বেঁধে গুলি, পেট কেটে এবং সিমেন্টের বস্তা বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দিয়েছেন মেজর সাব্বির।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গুমের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী মেজর সাব্বির।সাক্ষ্যে মেজর সাব্বির জানান, ২০১০ সালের মে মাসে র্যাবের ইন্টেলিজেন্স...
২ দিন আগে
শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির আইনজীবী নিয়োগের নির্দেশ
শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ পলাতক ৩০ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মামলায় অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানি আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।এদিকে, এ মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর
৩ দিন আগে
