সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার রিকি হ্যাটনের মৃত্যু
অনলাইন ডেস্ক
সাবেক ব্রিটিশ বিশ্বচ্যাম্পিয়ন বক্সার রিকি হ্যাটন ৪৬ বছর বয়সে মারা গেছেন। যুক্তরাজ্যের গণমাধ্যম সূত্রে এ খবর জানা গেছে।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশের একজন মুখপাত্র সিএনএন-কে জানিয়েছেন, ১৪ সেপ্টেম্বর সকালে টেমসসাইডের হাইড এলাকায় বোলএকর রোডে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি কোনো সন্দেহজনক মৃত্যু নয় বলে মনে করছে পুলিশ। তবে, তারা এখনও আনুষ্ঠানিকভাবে মৃত ব্যক্তির পরিচয় বা মৃত্যুর কারণ নিশ্চিত করেনি।
'দ্য হিটম্যান' নামে পরিচিত হ্যাটন তার বক্সিং ক্যারিয়ারে লাইট-ওয়েলটারওয়েট এবং ওয়েলটারওয়েট উভয় শ্রেণিতেই বিশ্ব শিরোপা জিতেছিলেন। তিনি ফ্লয়েড মেওয়েদার জুনিয়র, ম্যানি প্যাকিয়াও এবং কস্ত্যা জুজুর মতো কিংবদন্তি বক্সারদের বিরুদ্ধে লড়াই করেছেন।
২০০৭ সালে মেওয়েদারের কাছে হারার আগ পর্যন্ত হ্যাটন অপরাজিত ছিলেন এবং টানা ৪৩টি ম্যাচে জয় লাভ করেছিলেন। ২০১২ সালে বক্সিং থেকে অবসর নেওয়ার সময় তার মোট রেকর্ড ছিল ৪৫ জয় ও ৩ হার।
সাম্প্রতিক বছরগুলোতে হ্যাটন মাদক, মদ্যপান এবং বিষণ্ণতার সঙ্গে লড়াই করছিলেন। তিনি প্রকাশ্যে এই বিষয়ে কথা বলেছেন। তবে, চলতি বছরের ২ ডিসেম্বর দুবাইয়ে ইসা আল দাহরের বিপক্ষে লড়াইয়ের মাধ্যমে তার বক্সিং রিংয়ে ফেরার পরিকল্পনা ছিল।
রবিবার এই খবর প্রকাশের পর থেকেই ক্রীড়াজগতে শোকের ছায়া নেমে আসে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আমির খান হ্যাটনকে 'একজন বন্ধু, একজন মেন্টর, একজন যোদ্ধা' হিসেবে স্মরণ করেছেন। তিনি আরও লিখেছেন, 'রিকি, সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ—তোমার লড়াই, তোমার গৌরবের মুহূর্ত, তোমার দৃঢ়তার জন্য। তুমি সব সময় আমাদের প্রেরণার রিংয়ে থাকবে।'
আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন টাইসন ফিউরি বলেছেন, 'রিকি হ্যাটনের মতো আর কেউ কখনো হবে না।' বক্সিং তারকা ক্রিস ইউব্যাঙ্ক জুনিয়র লিখেছেন, 'শান্তিতে থাকুন মিস্টার রিকি হ্যাটন। আমরা আপনাকে স্যালুট জানাই।' এছাড়া, ব্যালন ডি'অর বিজয়ী সাবেক ইংলিশ ফুটবলার মাইকেল ওয়েনও তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির সমর্থক ছিলেন হ্যাটন। তার মৃত্যুতে ক্লাবটিও শোক প্রকাশ করেছে। মৃত্যুকালে তিনি তিন সন্তান মিলি, ফিয়ার্ন, ক্যাম্পবেল এবং এক নাতনি লায়লাকে রেখে গেছেন।
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
২২ ঘন্টা আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১ দিন আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১ দিন আগে
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে
১ দিন আগে
