সারাদেশ

রূপপুর প্রকল্পের পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত সার্ভার রুম

অনলাইন ডেস্ক

৫ দিন আগে


রূপপুর প্রকল্পের পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত সার্ভার রুম

ছবি: সংগৃহীত


পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বায়েকের সার্ভার রুমসহ আশপাশের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে কম্পিউটার, এসি, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের পর পাওনিয়ার বেজসহ আশপাশের দুটি ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে প্রকল্পের বিভিন্ন স্থাপনায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্তও প্রকল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গভীর রাতে সার্ভার রুমে আগুন

সূত্র জানায়, রোববার দিবাগত রাত ৩টার দিকে বায়েকের পাওনিয়ার বেজের সার্ভার রুমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়া আশপাশের কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী বলেন, গভীর রাতে আগুনের খবর পেয়ে তাঁরা দ্রুত প্রকল্প এলাকায় ছুটে যান। ঈশ্বরদীর চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুড়ে গেছে কম্পিউটার ও সার্ভারের যন্ত্রাংশ

রূপপুর গ্রিনসিটি মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম বলেন, প্রকল্পের অভ্যন্তরে আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান।

তিনি জানান, আগুনে বায়েকের কার্যালয়ের বিভিন্ন কম্পিউটার, এসি, কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম এবং ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

বিদ্যুৎ-ইন্টারনেট বিচ্ছিন্ন, দুর্ভোগে শ্রমিকরা

অগ্নিকাণ্ডের পর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) ও বায়েকের বিভিন্ন কার্যালয়ে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ ছাড়া কাস্টমস ভবন ও ক্যান্টিনেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানা গেছে। বিদ্যুৎ না থাকায় এসব স্থাপনায় পানির সংকটও দেখা দিয়েছে।

প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হওয়ায় প্রকল্পে কর্মরত শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্য-নথি নিয়ে উদ্বেগ

দীর্ঘ সময় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় প্রকল্পের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। বিশেষ করে সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য, নথিপত্র এবং প্রযুক্তিগত সরঞ্জামের ক্ষয়ক্ষতি নিয়ে প্রকল্পসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

তবে সার্ভার রুমে সংরক্ষিত তথ্য ও নথির কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

প্রকল্প কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি

অগ্নিকাণ্ডের বিষয়ে প্রকল্প কর্তৃপক্ষের বক্তব্য জানতে প্রকল্প পরিচালক (পিডি) ড. কবীর হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ করেননি।

পরে খুদে বার্তা পাঠিয়েও তাঁর বক্তব্য জানতে চাওয়া হয়। কিন্তু প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।


কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বিয়ের গাড়ির নিহত ৪, আহত ৭
কর্ণফুলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বিয়ের গাড়ির নিহত ৪, আহত ৭

স্বজনদের বরাতে জানা গেছে, চট্টগ্রাম শহরে একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাহে ফিরছিলেন তাঁরা। পথে শিকলবাহা চৌমুহনী এলাকায় একটি কাভার্ডভ্যান ইউটার্ন নেওয়ার সময় মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়।দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে মাইক্রোবাসের চালক এবং এক ভাই-বোন রয়েছেন।আহত সাতজনকে আশঙ্কাজনক

১০ ঘন্টা আগে


তিতাসপাড়ে নৌকা বাইচ, অর্ধ লক্ষাধিক মানুষের মিলনমেলা
তিতাসপাড়ে নৌকা বাইচ, অর্ধ লক্ষাধিক মানুষের মিলনমেলা

শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫ আগস্ট-পরবর্তী বিভিন্ন পরিস্থিতির কারণে ২০২৪ ও ২০২৫ সালে টানা দুই বছর প্রতিযোগিতাটি আয়োজন করা সম্ভব হয়নি। ফলে এবারের আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস ও আগ্রহ।আয়োজকরা জানান, তিতাস নদীর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার...

১ দিন আগে


প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান
প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান

বগুড়ার শিবগঞ্জে প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। পরিবারের জীবিকা নির্বাহ ও আত্মকর্মসংস্থানের জন্য একটি গাভী দেওয়া হয়েছে।জীবিকার ব্যবস্থা করতে গাভী প্রদানবুধবার (৯ সেপ্টেম্বর) শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান নিহত ফিরোজা বেগমের স্বজনদের হাতে গাভীটি তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা...

৪ দিন আগে


বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়ির গ্যাস রাইজারে আগুন
বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাড়ির গ্যাস রাইজারে আগুন

বজ্রপাতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসভবনের গ্যাস রাইজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় মন্ত্রীর বাসভবনের গেটের কাছে

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom