রুশ হামলায় প্রথমবারের মতো ইউক্রেনের মন্ত্রিসভা ভবন ক্ষতিগ্রস্ত: নিহত ৩
অনলাইন ডেস্ক
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রোববার সকালে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় প্রথমবারের মতো ইউক্রেনের মন্ত্রিসভা ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিডেনকো হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুদ্ধের শুরু থেকে এই প্রথম সরকারি ভবনটিতে হামলা হয়েছে। এতে ভবনটির ছাদ ও উপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর কাজ করেন।
রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, ড্রোন হামলায় ভবনটিতে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, আজকের হামলায় রেকর্ডসংখ্যক ৮০০-এর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা একদিনে সর্বোচ্চ ড্রোন হামলার রেকর্ড। বিমানবাহিনী আরও জানায়, এর মধ্যে ৯টি ক্ষেপণাস্ত্র এবং ৫৬টি ড্রোন ইউক্রেনের ৩৭টি ভিন্ন স্থানে আঘাত হেনেছে। এছাড়াও আটটি জায়গায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক সারাহ রেইনসফোর্ড জানান, সকালে ইউক্রেনের স্বাধীনতা চত্বর থেকে তিনি ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান। এর কিছুক্ষণের মধ্যেই দুটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্রুত গতিতে উড়ে যেতে দেখেন এবং এর পরপরই একটি বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পান।
তিনি আরও জানান, ইউক্রেনের সিটি সেন্টারে এ ধরনের হামলা খুবই বিরল, কারণ এখানে সরকারি ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা আছে। তবে রোববার সকালে রাশিয়া একসঙ্গে এত বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে যে, প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করতে সক্ষম হয়নি।
রাজধানীর প্রাণকেন্দ্রে এই হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। এছাড়াও দেশের অন্যান্য অঞ্চল থেকেও হতাহতের খবর পাওয়া যাচ্ছে।
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...
১২ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...
১৩ ঘন্টা আগে
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া
১৯ ঘন্টা আগে
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন
২১ ঘন্টা আগে
