রুশ বিজ্ঞানীদের যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল
অনলাইন ডেস্ক
মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে বড় সাফল্য পেয়েছে রাশিয়া। দেশটির বিজ্ঞানীরা এমন একটি ভ্যাকসিন তৈরি করেছেন, যা ট্রায়ালে সফল হয়েছে।
এটি এখন ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য ব্যবহারের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা। তিনি ইস্টার্ন ইকোনমিক ফোরামে এই যুগান্তকারী আবিষ্কারের ঘোষণা দেন।
ভ্যাকসিনটির নাম এন্টারোমিক্স, যা এমআরএনএ (mRNA) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। কোভিড-১৯ ভ্যাকসিন তৈরির পর এই প্রযুক্তি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করে। নতুন এই ভ্যাকসিনটি মানব শরীরের কোষগুলোকে প্রোটিন তৈরি করতে প্রশিক্ষণ দেয়, যা ক্যানসার কোষগুলোকে আক্রমণ করে এবং ধ্বংস করে। এটি প্রচলিত দুর্বল ভাইরাস ব্যবহারের পদ্ধতির চেয়ে ভিন্ন।
ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি জানিয়েছে, ভ্যাকসিনটি তিন বছরের প্রি-ক্লিনিক্যাল পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। পরীক্ষায় দেখা গেছে, বারবার ডোজ দেওয়ার পরেও এটি সম্পূর্ণ নিরাপদ। সবচেয়ে আশাব্যঞ্জক ফলাফল হলো, কিছু ক্ষেত্রে ক্যানসারের ধরনের ওপর নির্ভর করে টিউমারের আকার ৬০% থেকে ৮০% পর্যন্ত ছোট হয়েছে বা সেগুলোর বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গবেষকরা আরও দেখেছেন যে, এই ভ্যাকসিন গ্রহণকারী রোগীদের বেঁচে থাকার সম্ভাবনাও অনেক বেড়েছে।
প্রাথমিকভাবে, এই ভ্যাকসিনটি কোলন ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হবে। তবে বিজ্ঞানীরা এখন আরও কিছু মারাত্মক ক্যানসারের জন্যও এর ব্যবহার নিয়ে কাজ করছেন। এর মধ্যে রয়েছে গ্লিওব্লাস্টোমা (এক ধরনের দ্রুত বর্ধনশীল মস্তিষ্কের ক্যানসার) এবং বিভিন্ন ধরনের মেলানোমা (গুরুতর ত্বকের ক্যানসার)।
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
২২ ঘন্টা আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১ দিন আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১ দিন আগে
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে
১ দিন আগে
