রংপুর–৩ আসনে আবারও নির্বাচনে তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী
অনলাইন ডেস্ক
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার আদায়ের প্রত্যয়ে আবারও জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আনোয়ারা ইসলাম রানী। বুধবার রংপুর–৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন ফরম নেন।
বুধবার রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন আনোয়ারা ইসলাম রানী। এ সময় তাঁর সঙ্গে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের সদস্যরাও উপস্থিত ছিলেন।
আনোয়ারা ইসলাম রানী রংপুরের ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও উন্নয়ন নিয়ে কাজ করে আসছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর রানী বলেন, জনগণের ভালোবাসা ও উৎসাহ তাঁকে নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছে। কোনো রাজনৈতিক দলের শক্তি নয়, বরং ন্যায়, বিশ্বাস ও সাধারণ মানুষের সমর্থন নিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চান। তাঁর ভাষায়, অবহেলিত মানুষের পক্ষে কথা বলতেই তাঁর এই প্রার্থী হওয়া।
তিনি আরও বলেন, তাঁর কোনো পারিবারিক বা ব্যক্তিগত বাধা নেই। তাই রংপুর–৩ আসনের মানুষের অধিকার ও সম্মান প্রতিষ্ঠায় পূর্ণ সময় ও শ্রম দিতে প্রস্তুত তিনি। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়াই তাঁর মূল লক্ষ্য।
তরুণদের উদ্দেশে আনোয়ারা ইসলাম রানী বলেন, বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি। দেশের ভেতরেই তরুণ প্রজন্মকে স্বাবলম্বী করার পরিকল্পনা রয়েছে তাঁর। তরুণদের ভোটেই পরিবর্তনের সূচনা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে আনোয়ারা ইসলাম রানী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর।
উল্লেখ্য, আনোয়ারা ইসলাম রানী এর আগেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। রংপুর বিভাগে তৃতীয় লিঙ্গের প্রথম সংসদ প্রার্থী হিসেবে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে ২৩ হাজার ৩৩৯ ভোট অর্জন করেন।
রংপুর–৩ আসনটি রংপুর সিটি করপোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড এবং সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত। এবারের নির্বাচনেও এই আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ ছাড়া রংপুর–১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুক্তরাজ্যপ্রবাসী ব্যারিস্টার মঞ্জুম আলী এবং রংপুর–৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা নূরুল আমিনের পক্ষ থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৫ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১৭ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
২০ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
২১ ঘন্টা আগে
