রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ সিনেমা বক্স অফিসে ভেঙে দিল সব রেকর্ড
বলিউড তারকা রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে। শুক্রবার মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনেই আয় করেছে ২৭ কোটি রুপি, যা রণবীরের ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিং।
সিনেমাটির আগে বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, এটি প্রথম দিনে ১৫–১৮ কোটি রুপি আয় করতে পারে। কিন্তু ‘ধুরন্ধর’ প্রত্যাশা ছাড়িয়ে গেছে অনেক দূর। সাম্প্রতিক আলোচিত বলিউড সিনেমা ‘সাইয়ারা’ এর প্রথম দিনের আয় (২১.৫০ কোটি রুপি)–কেও পিছনে ফেলেছে এই নতুন হিট।
রণবীরের আগের হিট সিনেমাগুলোর মধ্যে ‘পদ্মাবত’ প্রথম দিনে ২৪ কোটি রুপি এবং ‘সিম্বা’ ২০.৭২ কোটি রুপি আয় করেছিল। ‘ধুরন্ধর’ সেই সব রেকর্ডও ভেঙে দিয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মুক্তির দিনে সারা ভারতে সিনেমাটির অকুপেন্সি ছিল ৩৩.৮১%, দেশজুড়ে ৪,০০০টির বেশি শো বুক করা হয়েছিল এবং সন্ধ্যার পর শোগুলোতে দর্শক উপস্থিতি বেড়ে ৫৫%-এরও বেশি হয়েছিল।
আদিত্য ধর পরিচালিত, রচিত ও সহ-প্রযোজিত সিনেমাটিতে রণবীর সিং ছাড়াও আছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, মাধবন এবং অর্জুন রামপাল। রহস্যময়ী নারী চরিত্রে সারা অর্জুন দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছেন। সিনেমাটি নির্মিত হয়েছে জিও স্টুডিওস এবং বি৬২ স্টুডিওস’র ব্যানারে।
‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘গজনি’ সিনেমার খলনায়ক হিসেবে খ্যাত প্রদীপ রাওয়াত আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত...
৩ ঘন্টা আগে
আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (বুধবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতিকে সংগীতের মাধ্যমে উদযাপন করতেই এই বিশেষ কনসার্টের আয়োজন করা
৩ ঘন্টা আগে
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...
২০ ঘন্টা আগে
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...
১ দিন আগে
