রোজার কারণে পেছাল এসএসসি পরীক্ষা, শুরু ১৪ মার্চ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী বছরের শুরুতে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও পবিত্র রমজানের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে সামগ্রিক বিষয় বিবেচনা করা হয়েছে। জানুয়ারিতে পরীক্ষা শুরু হলে তা প্রায় এক মাস ধরে চলবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত গড়াবে। এরপর ১০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত রমজান চলবে। ফলে ওই সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।
তিনি বলেন, দেশে সাধারণত বর্ষা বা বৃষ্টির মৌসুমে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন সব পাবলিক পরীক্ষা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ফেব্রুয়ারিকে এসএসসি পরীক্ষার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে রমজানের কারণে এবার ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এসএসসি পরীক্ষার সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোও নির্দিষ্ট সময়ে আয়োজনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একইভাবে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া শিক্ষার্থীদের বিষয়টিও দেশের শিক্ষাব্যবস্থার সময়সূচির সঙ্গে সমন্বয় করা হবে।
এর আগে গত ১৪ মে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, আগামী বছরের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হতে পারে। তবে রোজা ও ঈদের সময়ের সঙ্গে পরীক্ষা মিলে যাওয়ার সম্ভাবনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমালোচনা দেখা দেয়।
পরে গত ২ জুন শিক্ষামন্ত্রী জানান, অংশীজনদের মতামতের ভিত্তিতে এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হতে পারে।
অবশেষে গত ২৪ আগস্ট আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। প্রকাশিত সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ এবং চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
একাদশ-আলিমে অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা, মার্কশিট আটকে রাখা নিষিদ্ধ
একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির সময় নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় এবং শিক্ষার্থীদের মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট আটকে রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো। অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।সম্প্রতি প্রকাশিত ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম শ্রেণির ভর্তি...
৩ দিন আগে
‘কৃতী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি নিরাপদ রাখব’: সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, একটি ইনসাফভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা। কৃতী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সেই বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের প্রতি ইঞ্চি মাটিকে নিরাপদ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে আয়োজিত এসএসসি,...
৩ দিন আগে
চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, ফাতেমার পাশে প্রধানমন্ত্রী
নাটোরের বাগাতিপাড়ার কৃতী সন্তান মোছা. ফাতেমা খানম চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অর্থসংকটে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে অনুদানের ৫ লাখ টাকার চেক ফাতেমা খানমের হাতে তুলে দেন।ফাতেমার ভর্তির বিষয়টি জানতে পেরে উদ্যোগ নেন
৪ দিন আগে
মেয়েদের উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ‘মিড-ডে মিল’ কর্মসূচির কার্যকারিতা যাচাইয়ে দুটি জেলায় পাইলট প্রকল্প চালুর নির্দেশ দিয়েছেন তিনি।সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে আয়োজিত এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।...
৭ দিন আগে
