রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরে মসজিদুল হারামের ইমামের অভিনন্দন
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর প্রকাশ্যে আসার পর তাকে অভিনন্দন জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারি।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রবার্তো কার্লোসের অতীত ও বর্তমানের ছবি শেয়ার করে তাকে স্বাগত জানান ইয়াসির আদ-দোসারি। পোস্টে তিনি লেখেন, ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম।’
সাবেক এই ব্রাজিলিয়ান তারকার জন্য দোয়া করে তিনি আরও লেখেন, ‘হে আল্লাহ! তাকে আপনার দ্বীনের ওপর অটল রাখুন, তার অন্তরে হেদায়েত দান করুন, তার ইসলাম গ্রহণে বরকত দিন এবং তাকে দৃঢ় ও হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন।’
রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি প্রথম প্রকাশ্যে আসে মঙ্গলবার। তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির গাজিয়ানতেপের সংসদ সদস্য আলি শাহিন সামাজিক যোগাযোগমাধ্যমে এ দাবি করেন।
আলি শাহিন জানান, সম্প্রতি ব্রাজিল সফরের সময় দেশটির মুসলিম সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধির সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেখানেই ব্রাজিলের ইসলামী ব্যক্তিত্ব শায়খ জিহাদ হাম্মাদের কাছ থেকে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর জানতে পারেন তিনি।
তার দাবি অনুযায়ী, প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলোতে শায়খ জিহাদ হাম্মাদের সঙ্গে রবার্তো কার্লোসের সাক্ষাৎ হয়। ওই সময় শাহাদাত পাঠ করে তিনি ইসলাম গ্রহণ করেন বলে দাবি করা হয়েছে।
তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি রবার্তো কার্লোস। আন্তর্জাতিক ফুটবল সংবাদমাধ্যম গোল ডটকমও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এবং জানিয়েছে, সাবেক এই ফুটবলার নিজে এখনো ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেননি।
ফলে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি এখনো নিশ্চিত নয়; এটি বিভিন্ন ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমের দাবির ওপর ভিত্তি করে ছড়িয়েছে।
২০২৭ সালে আমিরাতে রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ
২০২৭ সালে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে দেশটির জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে এসব ধর্মীয় উৎসবের চূড়ান্ত তারিখ একদিন এদিক-সেদিক হতে পারে।হিজরি বর্ষপঞ্জির মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। নতুন চাঁদ দেখার ভিত্তিতেই মাসের দিনের সংখ্যা নির্ধারিত হয়।...
৭ ঘন্টা আগে
মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি মাহমুদুল হাসান
মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ ক্বারী মাহমুদুল হাসান আশরাফী। এ অর্জনের মাধ্যমে তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ৬০ লাখ টাকা।১৮ বছর বয়সী মাহমুদুল হাসান আশরাফী নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার মারকাজুল মদিনার শিক্ষার্থী। দৃষ্টিপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও শ্রবণ ও পুনরাবৃত্তির
২ দিন আগে
২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে সরকারি কর্মসূচি ঘোষণা
আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দিবসটি যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালনে জাতীয় কর্মসূচি নিয়েছে সরকার।ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দেবেন। এদিন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা...
৪ দিন আগে
কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা: ধর্মমন্ত্রী
কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবির বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।শনিবার আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে পাঠানো লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।ধর্মমন্ত্রী বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সর্বশ্রেষ্ঠ রাসূল ও সর্বশেষ নবী। তার পর কিয়ামত পর্যন্ত আর কোনো
৮ দিন আগে
