রাতের বেলায় মাইক ব্যবহার করে ওয়াজ বন্ধের দাবি- ফাহাম আব্দুস সালামের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাত গভীর হলেও মাইক ব্যবহার করে উচ্চস্বরে ওয়াজ মাহফিল আয়োজনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এ বিষয়ে নির্দিষ্ট নিয়ম প্রণয়নের দাবি জানিয়েছেন ফাহাম আব্দুস সালাম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে ফাহাম আব্দুস সালাম লেখেন, রাত ১২টা ২৫ মিনিটে, পরদিন কর্মদিবস থাকা সত্ত্বেও রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় মাইকে চিৎকার করে ওয়াজ মাহফিল চলছিল। দীর্ঘদিন পর বাংলাদেশে এসে তিনি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলে উল্লেখ করেন। তার ভাষায়, আগে ঢাকায় এ ধরনের অদ্ভুত অভিজ্ঞতার কথা তার মনে পড়ে না।
পোস্টে তিনি আরও জানান, কুমিল্লা ক্যাডেট কলেজ এলাকায় এক রাত অবস্থানকালেও একই অভিজ্ঞতা হয়েছিল। সেখানে গ্রামীণ পরিবেশে শুক্রবার রাতে ওয়াজ চলছিল বলেও উল্লেখ করেন তিনি।
ফাহাম আব্দুস সালাম তার পোস্টে প্রস্তাব করেন, ওয়াজ মাহফিলে অংশগ্রহণকারী প্রত্যেক শ্রোতার জন্য ডেডিকেটেড এয়ারফোন বাধ্যতামূলক করা হোক, যেন ওয়াজকারীর মাইক্রোফোন থেকে কোনো শব্দ জনসমাবেশের বাইরে না যায়। একই সঙ্গে কর্মদিবসে রাতের বেলায় এয়ারফোন ছাড়া কোথাও ওয়াজ মাহফিল আয়োজন নিষিদ্ধ করার জন্য নিয়ম প্রণয়নের দাবি জানান তিনি।

রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...
১৩ দিন আগে
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...
১৮ দিন আগে
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি
ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগঘন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অন্যতম প্রতীক পদ্মার ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা।দীর্ঘদিন ধরে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ইলিশপ্রেমীদের চাহিদা পূরণ হচ্ছে না বলে দাবি ভারতীয়...
১৯ দিন আগে
মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ
মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা...
২৬ দিন আগে
