আন্তর্জাতিক

রাশিয়ার তেল-গ্যাস কেনা দেশে ১০০% শুল্কের পথ খুললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

১ ঘন্টা আগে


রাশিয়ার তেল-গ্যাস কেনা দেশে ১০০% শুল্কের পথ খুললেন ট্রাম্প

ছবি: সংগৃহীত


রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬’ নামে আইনটি কার্যকর হওয়ার ফলে রাশিয়ার তেল ও গ্যাস কেনা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছে মার্কিন প্রশাসন। এর ফলে রাশিয়ার বড় জ্বালানি ক্রেতা ভারত ও চীনের ওপরও এমন শুল্ক আরোপের আইনি পথ তৈরি হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ট্রাম্প আইনটিতে স্বাক্ষর করেন। নতুন আইনে রাশিয়ার সরকারি কর্মকর্তা, ব্যাংক, জ্বালানি খাত এবং মস্কোর সঙ্গে ব্যবসা করা বিদেশি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে বিভিন্ন নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে। রুশ পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ এবং রাশিয়ার তেল-গ্যাস কেনা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে।

তবে ভারত বা চীনের পণ্যে এখনই ১০০ শতাংশ শুল্ক কার্যকর হয়নি। আইনটি ট্রাম্পকে নির্দিষ্ট পরিস্থিতিতে এমন শুল্ক আরোপের ক্ষমতা দিয়েছে; প্রশাসন তা প্রয়োগ করলেই সংশ্লিষ্ট দেশের পণ্যে নতুন শুল্ক কার্যকর হবে।

নতুন আইনে রাশিয়ার জ্বালানি খাতের পাশাপাশি নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত ‘শ্যাডো ফ্লিট’ বা গোপন তেলবাহী জাহাজগুলোকেও লক্ষ্য করা হয়েছে। এর উদ্দেশ্য রাশিয়ার জ্বালানি রপ্তানি থেকে পাওয়া আয় কমিয়ে মস্কোর ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো।

আইনটি নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে উদ্বেগও তৈরি হয়েছে। সমালোচকদের আশঙ্কা, প্রেসিডেন্টকে দেওয়া ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্যে আরও অনিশ্চয়তা তৈরি করতে পারে।


মক্কাকে লক্ষ্য করে হুথিদের হামলাকে ‘মহাপাপ’ বললেন দুই মসজিদের ইমাম
মক্কাকে লক্ষ্য করে হুথিদের হামলাকে ‘মহাপাপ’ বললেন দুই মসজিদের ইমাম

মক্কাকে লক্ষ্য করে হুথিদের হামলাকে ধর্মীয় ও মানবিক মূল্যবোধের ওপর আঘাত এবং ‘মহাপাপ’ হিসেবে অভিহিত করেছেন দুই পবিত্র মসজিদের ইমাম। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ বান্দার বালিলা শুক্রবারের খুতবায় বলেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা এবং নিরপরাধ মানুষের জীবন রক্ষা...

১ ঘন্টা আগে


আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত, ঘূর্ণিঝড় হলে নাম হবে ‘অর্ণব’
আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত, ঘূর্ণিঝড় হলে নাম হবে ‘অর্ণব’

উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি শক্তি সঞ্চয় করে আজ সন্ধ্যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। পরে আরও শক্তিশালী হলে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘অর্ণব’, নামটি দিয়েছে বাংলাদেশ।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) বরাতে এ তথ্য জানিয়েছে

১ ঘন্টা আগে


ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদি বাহিনীর ৩৭ বিমান হামলার দাবি
ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদি বাহিনীর ৩৭ বিমান হামলার দাবি

ইয়েমেনের তাইজ ও হাজ্জাহ প্রদেশের বেসামরিক এলাকায় গত ২৪ ঘণ্টায় সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান থেকে ৩৭টি বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি। এসব হামলায় বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি হতাহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাসনিম নিউজের এক প্রতিবেদনে ইয়াহিয়া সারির এ...

১ দিন আগে


মক্কার নিরাপত্তায় দায়িত্ব পালনে প্রস্তুত পাকিস্তান: খাজা আসিফ
মক্কার নিরাপত্তায় দায়িত্ব পালনে প্রস্তুত পাকিস্তান: খাজা আসিফ

মক্কা ও সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান তার দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, মক্কায় হামলা হলে পবিত্র স্থান রক্ষায় কোনো প্রতিরক্ষা চুক্তির প্রয়োজন নেই; এটি পাকিস্তানের নিজস্ব দায়িত্ব।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) খাজা আসিফ বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায়...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom