আন্তর্জাতিক

রাশিয়ার গোয়েন্দা তথ্য সরবরাহ নিয়ে সতর্ক বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

৫ মাস আগে


রাশিয়ার গোয়েন্দা তথ্য সরবরাহ নিয়ে সতর্ক বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান সম্পর্কে রাশিয়ার মাধ্যমে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহের খবরের প্রেক্ষাপটে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। শুক্রবার (৬ মার্চ) এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন এই অঞ্চলের প্রতিটি গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সেই অনুযায়ী সামরিক পরিকল্পনা সাজানো হচ্ছে।

হেগসেথ বলেন, “কে কার সঙ্গে যোগাযোগ রক্ষা করছে, সে বিষয়ে মার্কিন কমান্ডার-ইন-চিফ (ডোনাল্ড ট্রাম্প) সম্পূর্ণভাবে অবগত রয়েছেন। মার্কিন জনগণ এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন।” তিনি সতর্ক করে বলেন, প্রকাশ্যে বা গোপনীয় যে কোনো অনাকাঙ্ক্ষিত তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শত্রুপক্ষকে বিপদে ফেলাই বর্তমানে প্রধান কাজ। হেগসেথের মতে, “এখন কেবল সেই সব ইরানিদেরই চিন্তিত হওয়া উচিত, যারা বেঁচে থাকার আশা করছেন।” মূলত রুশ সহায়তায় সম্ভাব্য হামলা ঠেকাতেই এই কঠোর অবস্থান ঘোষণা করা হয়েছে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন জাহাজ, বিমান ও রাডার সিস্টেমের অবস্থান সম্পর্কে নিয়মিত তথ্য দিচ্ছে মস্কো। এই তথ্য ব্যবহার করে ইরান মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে বলে অভিযোগ করা হচ্ছে।

একই সময় ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন। সেখানে আলি খামেনির মৃত্যুর জন্য সমবেদনা জানানো হয় এবং চলমান সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়। তবে গোয়েন্দা তথ্য সরবরাহের অভিযোগ নিয়ে মস্কো এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।


চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

চীনের অর্থনীতিতে ব্যাপক সংস্কার এনে দেশটিকে ‘বিশ্বের কারখানায়’ রূপান্তরের অন্যতম প্রধান রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।বুধবার (১২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার স্থানীয় সময় সকাল...

৩ ঘন্টা আগে


মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি

ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...

৮ ঘন্টা আগে


ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও

ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...

৯ ঘন্টা আগে


ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি
ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি

ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু...

৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom