রামিসা হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুপ্রিম কোর্ট বার সম্পাদকের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
শুক্রবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, একটি নিষ্পাপ শিশুর প্রতি এমন পাশবিকতা পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছে। এ ধরনের নির্মম অপরাধ কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।
বিবৃতিতে তিনি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেন। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান-সহ সংশ্লিষ্টদের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের নির্দেশনার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত সম্পাদক আরও বলেন, রামিসার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় যেকোনো আইনি সহায়তা দিতে তিনি প্রস্তুত আছেন বলেও জানান।
তিনি বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা কেবল আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়; এটি রাষ্ট্র, পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব। সমাজে নৈতিক অবক্ষয় ও সহিংসতার বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করাও জরুরি।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জনমনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এ ধরনের ঘটনায় দ্রুত বিচার ও কার্যকর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সামাজিক আস্থা আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই রামিসা হত্যাকাণ্ডের বিচার এখন শুধু একটি ফৌজদারি মামলার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি শিশু নিরাপত্তা ও বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থারও একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬
১ দিন আগে
এমপি গাজী নজরুল আবারও চার দিনের রিমান্ডে
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।এর আগে এ মামলায় চার দিনের রিমান্ডে নিয়ে গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা
২ দিন আগে
১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন টাকা ছাপানো বন্ধ এবং কালোটাকার বিস্তার রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নোটিশের প্রাপক করা হয়েছে।নোটিশে দাবি...
৪ দিন আগে
রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মাকছুদা, কারাগারে পাঠানোর আবেদন
আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে দাবি করেছে পুলিশ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে নিয়ে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রিমান্ড শেষে মাকছুদাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন। আবেদনে তিনি উল্লেখ করেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে
৪ দিন আগে
