রামিসা হত্যা মামলায় আজই চার্জশিট দিচ্ছে পুলিশ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ রোববার (২৪ মে) আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিচ্ছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান সকালে গণমাধ্যমকে জানান, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়া গেছে। কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে আজই আদালতে চার্জশিট দাখিল করা হবে।
মামলার সূত্রে জানা যায়, নিহত রামিসা পল্লবীর পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হলে অভিযুক্ত স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজের কক্ষে নিয়ে যায়। পরে শিশুটিকে খুঁজতে গিয়ে তার বাবা-মা অভিযুক্তদের কক্ষের সামনে রামিসার জুতা দেখতে পান। দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং একটি বালতির ভেতর তার কাটা মাথা দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপ্না আক্তারকে আটক করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তারের পর গত বুধবার আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে। তিনি আদালতকে জানান, ঘটনার আগে ইয়াবা সেবন করেছিলেন।
জবানবন্দিতে সোহেল দাবি করেন, রামিসাকে বাথরুমে নিয়ে ধর্ষণের পর শিশুটি অচেতন হয়ে পড়ে। এ সময় বাইরে থেকে দরজায় ধাক্কাধাক্কি শুরু হলে তিনি তাকে গলা কেটে হত্যা করেন। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে মাথা বিচ্ছিন্ন করে খাটের নিচে লুকিয়ে রাখেন। ঘটনার সময় তার স্ত্রী স্বপ্না একই কক্ষে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিএনএ রিপোর্টসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ সম্পন্ন হওয়ায় দ্রুত বিচার নিশ্চিত করতে চার্জশিট দাখিলের উদ্যোগ নেওয়া হয়েছে।
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় প্রায় ২০ বারের মতো সময় পেছানোর পর আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন...
২৩ ঘন্টা আগে
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬
৩ দিন আগে
এমপি গাজী নজরুল আবারও চার দিনের রিমান্ডে
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।এর আগে এ মামলায় চার দিনের রিমান্ডে নিয়ে গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা
৩ দিন আগে
১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন টাকা ছাপানো বন্ধ এবং কালোটাকার বিস্তার রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নোটিশের প্রাপক করা হয়েছে।নোটিশে দাবি...
৫ দিন আগে
