রামিসা হত্যা মামলার রায় বিচার ব্যবস্থার মাইলফলক: অ্যাটর্নি জেনারেল
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় দ্রুত বিচার ও রায় ঘোষণাকে দেশের বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
রোববার (৭ জুন) সুপ্রিম কোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করায় অল্প সময়ের মধ্যেই মামলার বিচার সম্পন্ন করা সম্ভব হয়েছে। তার ভাষায়, “রাষ্ট্রের সব যন্ত্র সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছে বলেই এত দ্রুত বিচার নিশ্চিত করা গেছে।”
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার দ্রুত সম্পন্ন করে রাষ্ট্র ন্যায়বিচার প্রতিষ্ঠার যে অঙ্গীকার করেছিল, তার বাস্তবায়ন ঘটেছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের দ্রুত বিচার গুরুতর অপরাধ দমনে ইতিবাচক বার্তা দেবে।
এর আগে একই দিন ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
রায়ে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, এই অর্থ ভুক্তভোগী রামিসার আইনগত উত্তরাধিকারীদের দিতে হবে। অর্থদণ্ড আদায় না হলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ক্ষতিপূরণ প্রদান করা হবে।
মাত্র ১৯ দিনের মধ্যে তদন্ত, সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক এবং রায় ঘোষণার মাধ্যমে মামলাটির বিচারিক কার্যক্রম সম্পন্ন হওয়ায় এটি সাম্প্রতিক সময়ের অন্যতম দ্রুত নিষ্পন্ন হওয়া আলোচিত ফৌজদারি মামলা হিসেবে বিবেচিত হচ্ছে।
জুলাই হত্যা মামলার বিচার শেষের সময়সীমা জানালেন চিফ প্রসিকিউটর
আগামী এক বছরের মধ্যেই জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা মামলাগুলোর বিচারকাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমনটাই জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাইয়ের ঘটনাবলির সঙ্গে সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। স্বচ্ছতা,...
১৭ ঘন্টা আগে
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে আজ মঙ্গলবার (৪ আগস্ট) যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে।আদালত সূত্রে জানা...
২১ ঘন্টা আগে
সংসদে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে অগ্রাধিকার দেবে দুদক: নতুন সচিব
জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তে নামার ঘোষণা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত সচিব সাইদুর রহমান খান। একই সঙ্গে দুদকের ভাবমূর্তি পুনরুদ্ধার, কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংস্থাকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।রোববার...
২ দিন আগে
শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে পিবিআইয়ের অভিযোগপত্র
রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাকিব হোসেন (২৯) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে অভিযোগের সত্যতা না পাওয়ায় ৪৯ জনের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. মমিনুল ইসলাম গত...
৩ দিন আগে
