রাজনৈতিক বিভেদ সত্ত্বেও ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন: প্রেস সচিব
অনলাইন ডেস্ক
রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকা সত্ত্বেও আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে কবি ফররুখ আহমদের বাড়ি পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম বলেন, “যেকোনো মূল্যে ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকলেও, এটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রতিশ্রুতি। কোনো শক্তিই এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না।” তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন।
প্রেস সচিব ফররুখ আহমদকে বাংলাদেশের একজন স্বনামধন্য কবি হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, কবির পরিবারের সদস্যরা তাদের কাছে রেললাইন প্রকল্পের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যেটি কবির জন্মস্থানের ওপর দিয়ে যাওয়ার কথা ছিল। এই উদ্বেগ আমলে নিয়ে প্রকল্প পরিচালককে জানানো হয়েছে যেন কোনোভাবেই কবির বাড়িটি রেললাইনের আওতায় না আসে। তিনি বলেন, “কবির বাড়ি আমাদের ঐতিহ্যের অংশ, এবং এই ঐতিহ্যকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে।”
এ সময় প্রেস সচিবের সঙ্গে ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম এবং মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত ব্রডগেজ রেললাইন প্রকল্পের পরিচালক আসাদুল হক। প্রকল্প পরিচালক সাংবাদিকদের জানান, সর্বশেষ চূড়ান্ত নকশা অনুযায়ী, রেললাইনটি কবির বাড়ির একটি ঘরের প্রান্ত থেকে কমপক্ষে ১০ ফুট এবং আরেকটি প্রান্ত থেকে ৬০ ফুট দূরত্বে থাকবে। কবির বাড়ি রক্ষার্থে এখানে একটি উড়ালসড়ক নির্মাণ করা হচ্ছে। নকশা পরিবর্তনের কারণে প্রকল্পের ব্যয় আট কোটি টাকা বাড়বে বলে প্রকল্প-সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মুসলিম রেনেসাঁর কবি হিসেবে পরিচিত ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন শ্রীপুরের মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। কবির পূর্বপুরুষদের নিবাস ছিল মধুমতী নদীর তীরবর্তী এই গ্রামেই। ২০২২ সালে রেললাইন প্রকল্পের কাজ শুরু হওয়ার পর কবির স্মৃতিবিজড়িত বসতবাড়ি রক্ষা নিয়ে তাঁর পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁদের উদ্বেগ এখনো পুরোপুরি দূর হয়নি, কারণ তাঁরা উড়ালসড়কের পরিবর্তে রেললাইনটি ভিন্ন দিক দিয়ে নিয়ে যাওয়ার পক্ষে।
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
২৮ মিনিট আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১২ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
১৫ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
১৭ ঘন্টা আগে
