অপরাধ

রাজধানীতে ৪৭টি মানুষের মাথার খুলি-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


রাজধানীতে ৪৭টি মানুষের মাথার খুলি-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

ছবি: সংগৃহীত


রাজধানী ঢাকাতে পুলিশের বিশেষ অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ–এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

পুলিশ জানায়, ডিএমপির তেজগাঁও বিভাগ (ডিএমপি) এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানবদেহের কঙ্কাল ও হাড় চুরির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অভিযানে উদ্ধার হওয়া খুলিগুলো কোথা থেকে আনা হয়েছে এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত-তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বুধবার (১০ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টার–এ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে অভিযানের পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরা হবে বলে জানিয়েছে পুলিশ।

 


রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, ৫৮ মামলা
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, ৫৮ মামলা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৬ জন, লালবাগে ৪৯

২২ ঘন্টা আগে


‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’
‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি করলে তার ছোট ভাই শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে...

১ দিন আগে


যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট
যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট

যশোর শহরতলীর ধোপাখোলা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে ঢুকে দুটি ফ্ল্যাট থেকে ২৮ ভরি সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক আব্দুর কাদের।আব্দুর কাদের জানান, ধোপাখোলা এলাকায় তার দুইতলা একটি বাড়ি রয়েছে। তিনি দোতলায় বসবাস করেন।...

১ দিন আগে


যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।আটক নারীর নাম শিউলি (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর থানার নাসিরনগর এলাকার মৃত কামাল মিয়ার

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom