অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৪ গ্রেপ্তার, মামলা ৫৮

অনলাইন ডেস্ক

১ দিন আগে


রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৪ গ্রেপ্তার, মামলা ৫৮

ছবি: সংগৃহীত


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৩৩, ওয়ারীতে ৭১, মতিঝিলে ৫৬, তেজগাঁওয়ে ৫০, মিরপুরে ১২৪, গুলশানে ৫৫, উত্তরা বিভাগে ৪৮, গোয়েন্দা বিভাগে ৩ এবং সিটিটিসিতে একজন রয়েছেন।

অভিযানে একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, দুটি গ্যাস লাইট, ছয়টি ফয়েল পেপার, নগদ ২ হাজার ৫০০ টাকা, পাঁচটি ককটেল সদৃশ বস্তু, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৯৫৬ পিস ইয়াবা ও ৩০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


চাঁদাবাজির টাকা নিয়ে বিরোধ, সদরঘাটে সংঘর্ষে নিহত ১
চাঁদাবাজির টাকা নিয়ে বিরোধ, সদরঘাটে সংঘর্ষে নিহত ১

পুরান ঢাকার সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিতুল নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) রাত ১১টার দিকে সূত্রাপুর থানার ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।নিহত মিতুল কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে...

৬ ঘন্টা আগে


প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের ১.২১ কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের ১.২১ কোটি টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দেওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সরাসরি আটজনের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। গ্রেপ্তারদের কাছ থেকে লুট হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) ঢাকার বিভিন্ন...

২২ ঘন্টা আগে


১৫ আগস্ট ঘিরে ঝালকাঠিতে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার
১৫ আগস্ট ঘিরে ঝালকাঠিতে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

১৫ আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে ঝালকাঠির নলছিটিতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নলছিটি উপজেলা আওয়ামী লীগের

১ দিন আগে


রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, ৫৮ মামলা
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেপ্তার, ৫৮ মামলা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৬ জন, লালবাগে ৪৯

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom