রাড্ডা সেন্টারের ভাঙা কক্ষেই চলছে টিকাদান ও স্বাস্থ্যসেবা কার্যক্রম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে হামলা ও ভাঙচুরের শিকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের একটি ভাঙা কক্ষেই সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে। তবে এখনো পানি ও বিদ্যুৎ সংযোগ না থাকায় শিশু, স্বজন ও স্বাস্থ্যকর্মীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রটির একটি ভাঙা কক্ষে শিশুদের টিকাদান শুরু হয়। এর আগে শনিবার ও রোববার কেন্দ্রের বাইরে সড়কের পাশে ত্রিপল টানিয়ে টিকাদান কার্যক্রম চালানো হয়েছিল। সোমবার মূল ফটক খুলে দেওয়ার পর ভাঙা স্থাপনার মধ্যেই সীমিত পরিসরে সেবা কার্যক্রম শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, একটি ভাঙা কক্ষে চেয়ার-টেবিল পেতে স্বাস্থ্যকর্মীরা শিশুদের সেবা দিচ্ছেন। শিশু ও মায়েদের বসার জন্য কয়েকটি চেয়ার রাখা হয়েছে। তবে বিদ্যুৎ না থাকায় গরমের মধ্যে তাঁদের কষ্ট হচ্ছে। অনেক শিশুকে কান্না করতেও দেখা যায়। একই সঙ্গে কেন্দ্রের ধ্বংসস্তূপ থেকে কংক্রিট ও ইটের টুকরা সরানোর কাজ চলায় আশপাশে ধুলাবালিও উড়ছে।
সাড়ে চার মাস বয়সী শিশুকে টিকা দিতে আসা লাবনী বেগম বলেন, ভাঙা ঘরে নাতিকে নিয়ে সেবা নিতে হচ্ছে। গরমে শিশুটির কষ্ট হচ্ছে। তবে টিকা দিতে পারায় তিনি সন্তুষ্ট। একই সঙ্গে হামলায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার বলেন, ভাঙা একটি কক্ষ পরিষ্কার করে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হয়েছে। তবে স্বাভাবিক পরিবেশে সেবা দেওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।
তিনি বলেন, ‘এখনো পানি, বিদ্যুৎ ও শৌচকাজের কোনো ব্যবস্থা এখানে হয়নি। এখানে সেবা নিতে মায়েরা ও শিশুরা আসেন। আমাদের স্বাস্থ্যকর্মীদের বেশির ভাগই নারী। তাঁদের সেবা দেওয়ার পরিবেশ ও স্বাচ্ছন্দ্য এখনো তৈরি হয়নি।’
নাসরিন আখতার জানান, সরকারের পক্ষ থেকে কেন্দ্রটির অবশিষ্ট অংশ সংস্কার করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে কেন্দ্রটিতে সংস্কারকাজও শুরু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে।
এর আগে ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাড্ডা সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির অভিযোগ, ২০০ থেকে ২৫০ জন বিভিন্ন সরঞ্জাম নিয়ে কয়েক ঘণ্টা ধরে কেন্দ্রটি ভাঙচুর করে। এ সময় দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা ও বিভিন্ন মালামাল লুট করা হয়। এক্সকাভেটর দিয়ে একটি পাকা ও তিনটি আধাপাকা স্থাপনা ভেঙে ফেলা হয়। পরে সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে সাইনবোর্ড ও ব্যানার টাঙানো হয়।
এ ঘটনায় শাহ আলী থানায় মামলা করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। মামলায় বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য মোহাম্মদ হানিফসহ অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। হামলার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট প্রতিবেদনে জানা গেছে।
১৯৭৪ সালে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাতৃ ও শিশুসেবার জন্য রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের কার্যক্রম শুরু হয়। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি শিশুদের টিকাদান, শিশুস্বাস্থ্য, প্রজননস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সেবা দিয়ে আসছে। হামলা ও ভাঙচুরের পরও সীমিত পরিসরে সেই স্বাস্থ্যসেবা চালু রাখার চেষ্টা করছেন সংশ্লিষ্টরা।
হৃদরোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্য বাজেট বাড়ানোর তাগিদ
দেশে মোট মৃত্যুর প্রায় ৩৪ শতাংশের পেছনে হৃদ্যন্ত্র ও রক্তনালির রোগ বা কার্ডিওভাসকুলার ডিজিজ দায়ী। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো গেলে হৃদরোগজনিত অকালমৃত্যু কমানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে সোমবার আয়োজিত ‘তরুণদের উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্য বাজেট: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক ওয়েবিনারে...
১ দিন আগে
ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৯৫৫
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২১১ জন।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন...
৪ দিন আগে
চিকিৎসার অভাবে কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
চিকিৎসার অভাবে যাতে কোনো মানুষের প্রাণহানি না ঘটে, সে লক্ষ্যে বিদ্যমান সব সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যার হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ...
৭ দিন আগে
সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী
সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে বর্তমানে অনুমোদিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো যথাযথভাবে কার্যক্রম পরিচালনা না করলে সেগুলোর অনুমোদনও বাতিল করা হবে বলে জানিয়েছেন তিনি।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জের গজারিয়া...
৭ দিন আগে
