পুতিনের দলের রেকর্ড জয়, ডুমায় ৩৫৫ আসন
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ডসংখ্যক আসনে জয় পেয়েছে। প্রাথমিক ফল অনুযায়ী, ৪৫০ আসনের মধ্যে দলটি ৩৫৫টি আসন পেয়েছে, যা ২০১৬ সালের ৩৪৩ আসনের আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
১৮ থেকে ২০ সেপ্টেম্বর তিন দিন ভোটগ্রহণের পর ২১ সেপ্টেম্বর রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন প্রাথমিক ফল প্রকাশ করে। ৯৫ শতাংশের বেশি ভোট গণনার পর ইউনাইটেড রাশিয়া পেয়েছে ৫৭ দশমিক ৮৩ শতাংশ ভোট। কমিউনিস্ট পার্টি ৪০টি, এলডিপিআর ২৫টি এবং নিউ পিপল ২০টি আসন পেয়েছে।
৩৫৫ আসন নিয়ে ইউনাইটেড রাশিয়া সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। ডুমায় সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতার জন্য ৩০১টি আসন প্রয়োজন। ফলে সংবিধান সংশোধনের উদ্যোগসহ গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে দলটি অন্য দলের সমর্থন ছাড়াই এগোতে পারবে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এটিই দেশটির প্রথম পার্লামেন্ট নির্বাচন। নির্বাচনে পুতিন বা ইউক্রেন যুদ্ধের সমালোচক হিসেবে পরিচিত দলগুলোর অংশগ্রহণ সীমিত ছিল। উদারপন্থি ও যুদ্ধবিরোধী দল ইয়াবলোকোও জাতীয় পর্যায়ে ডুমায় আসন পেতে পারেনি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার উপস্থিতি ৫৯ শতাংশের বেশি ছিল। ভোটের শেষ দিনে মস্কো ও আশপাশের এলাকায় ইউক্রেনের ড্রোন হামলার ঘটনাও ঘটে। একই সময়ে রুশ কর্তৃপক্ষ নির্বাচনী অবকাঠামোয় এক হাজারের বেশি সাইবার হামলার কথা জানিয়েছে।
রয়টার্স ও এপি জানিয়েছে, নির্বাচনটি কঠোরভাবে নিয়ন্ত্রিত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং বিরোধী রাজনীতিকদের বড় একটি অংশ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাননি। অন্যদিকে রুশ কর্তৃপক্ষ ফলাফলকে পুতিনের নেতৃত্বের প্রতি জনসমর্থনের প্রতিফলন হিসেবে তুলে ধরেছে।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
২ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৪ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৬ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৬ দিন আগে
