পুলিশি সহিংসতার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের ডাক সিজেপির
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতজুড়ে আন্দোলনকারীদের ওপর পুলিশি সহিংসতার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংগঠনটি আগামী শুক্রবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ পালনের আহ্বান জানায়।
সিজেপি শিক্ষার্থী, নাগরিক সমাজ এবং বিভিন্ন সংগঠনকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলে, বিক্ষোভে শিক্ষার্থীদের দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরতে হবে এবং স্থানীয়ভাবে প্রয়োজনীয় অনুমতি ও সমন্বয়ের জন্য বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনকে একসঙ্গে কাজ করতে হবে।
এক্সে দেওয়া বার্তায় সংগঠনটি জানায়, “সমাবেশের শুরুতে শিক্ষার্থীদের দাবিগুলো উচ্চস্বরে পাঠ করুন। অনুমতি ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে ছাত্রসংগঠন ও সামাজিক সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।”
অসুস্থ সিজেপি প্রতিষ্ঠাতা
এদিকে, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানিয়েছেন, উচ্চ জ্বর ও তীব্র শারীরিক অসুস্থতার কারণে তিনি কয়েক ঘণ্টার জন্য যন্তর মন্তরের আন্দোলনস্থল থেকে দূরে থাকতে বাধ্য হয়েছেন।
তিনি বলেন, গত কয়েক দিন ধরেই অসুস্থ শরীর নিয়ে ব্যথানাশক ওষুধ সেবন করে আন্দোলনে সক্রিয় ছিলেন।
তার ভাষায়, “আজ যন্তর মন্তরে আমাকে না পেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। শরীর সুস্থ করতে কয়েক ঘণ্টা বিশ্রাম প্রয়োজন। সন্ধ্যার মধ্যেই আবার আন্দোলনে ফিরে আসব।”
সরকারের আলোচনার প্রস্তাব
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেছেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার চারবার উদ্যোগ নিলেও সিজেপির পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আলোচনার দরজা সব সময় খোলা রয়েছে।
তিনি বলেন, “আমরা চারবার যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। আন্দোলনকারীরা চাইলে জে.পি. নাড্ডার বাসভবন কিংবা কার্যালয়ে এসে আলোচনা করতে পারেন।”
প্রশ্নপত্র ফাঁস নিয়ে মোদির বার্তা
এর আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকার দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
মোদি বলেন, “যারা আমাদের তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”
তবে প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে সিজেপি। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে প্রধানমন্ত্রীর ঘোষণার পরও শিক্ষামন্ত্রীর অপসারণের দাবি পুনর্ব্যক্ত করেন।
কংগ্রেসের সমালোচনা
প্রধানমন্ত্রী মোদির ঘোষণার সমালোচনা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলেই দেশের শিক্ষাব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি তিন দফা দাবি পুনর্ব্যক্ত করেন-
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ,
শিক্ষার্থীদের কাছে সরকারের প্রকাশ্য ক্ষমা প্রার্থনা,
আন্দোলনকারীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা।
রাহুল গান্ধী বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হওয়ার জন্য বর্তমান সরকারই দায়ী। শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের সুযোগ তারাই সৃষ্টি করেছে।”
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
৭ ঘন্টা আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১৮ ঘন্টা আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১৮ ঘন্টা আগে
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে
১৯ ঘন্টা আগে
