অপরাধ

পুড়িয়ে হত্যার হুমকির অভিযোগে বিএনপি নেতা দলীয় পদ হারালেন

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৭ ঘন্টা আগে


পুড়িয়ে হত্যার হুমকির অভিযোগে বিএনপি নেতা দলীয় পদ হারালেন

ছবি: সংগৃহীত


পটুয়াখালীর বাউফলে ব্যবসায়ী ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গোবিন্দ চন্দ্র মণ্ডলকে জীবিত পুড়িয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা মো. ফরিদ উদ্দিন গাজীকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বডি: শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদ উদ্দিন গাজীর বিরুদ্ধে গোবিন্দ চন্দ্র মণ্ডলকে প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং জীবিত পুড়িয়ে হত্যার হুমকি দেওয়ার একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিষয়টি বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী এবং এতে দলের সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ কারণে দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী ফরিদ উদ্দিন গাজীকে বাউফল উপজেলা বিএনপির সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে ফরিদ গাজীর কথিত একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রচারিত ওই ফোনালাপে গোবিন্দ চন্দ্র মণ্ডলকে উদ্দেশ করে তাকে পুড়িয়ে হত্যার ইচ্ছার কথা বলতে শোনা যায় বলে অভিযোগ ওঠে। ফোনালাপে তার কাছে নিজের পরিচয় দেওয়ার পাশাপাশি এলাকায় আসার সময়ও জানতে চাওয়া হয়।

এ ঘটনায় গোবিন্দ চন্দ্র মণ্ডল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই দিন একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে ফরিদ গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়।

জিডির অভিযোগে গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে এলাকায় ব্যানার ও ফেস্টুন টানিয়েছেন। এরপর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। সর্বশেষ ফরিদ গাজী মুঠোফোনে কল করে তাকে পুড়িয়ে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

গোবিন্দ চন্দ্র মণ্ডল বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের গৌরাঙ্গ চন্দ্র মণ্ডলের ছেলে। তিনি ঢাকায় আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত।

গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, এর আগেও তাকে মুঠোফোনে হুমকি দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। তবে আগের কথোপকথন রেকর্ড করতে পারেননি। সর্বশেষ হুমকির ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে থানায় জিডি করেছেন।

গ্রেপ্তার থাকায় অভিযুক্ত ফরিদ উদ্দিন গাজীর বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ফরিদ গাজীকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। গোবিন্দ চন্দ্র মণ্ডলকে হুমকি দেওয়ার অভিযোগে করা জিডির কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি। তবে হুমকির ফোনালাপ ও জিডির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আসিফ মাহমুদের সম্পদের তথ্য চেয়েছে দুদক
আসিফ মাহমুদের সম্পদের তথ্য চেয়েছে দুদক

সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রীর দেশ-বিদেশে থাকা সম্পদ, ব্যাংক হিসাব এবং অর্থপাচারের অভিযোগের বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তথ্য ও নথি চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক...

১ দিন আগে


ঘুস-হয়রানি বন্ধে সচিবদের সতর্ক থাকার নির্দেশ
ঘুস-হয়রানি বন্ধে সচিবদের সতর্ক থাকার নির্দেশ

সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যাতে ঘুস, হয়রানি ও অনিয়মের শিকার না হন, সে বিষয়ে সচিবদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে প্রশাসনে শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর...

৩ দিন আগে


আসিফ মাহমুদের অর্থপাচার অভিযোগ যাচাইয়ে বিদেশে চিঠি দেবে দুদক
আসিফ মাহমুদের অর্থপাচার অভিযোগ যাচাইয়ে বিদেশে চিঠি দেবে দুদক

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান। তিনি বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অর্থপাচারের অভিযোগ কোনোভাবেই মনগড়া নয়।দুদকের কার্যক্রমে মনমতো কাজ করার কোনো সুযোগ নেই উল্লেখ করে সচিব বলেন, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী ধাপে অগ্রসর হয়েছে কমিশন। বর্তমানে

৩ দিন আগে


কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ
কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার এক ঘণ্টার ব্যবধানে সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।শাহবাগ

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom