পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বুধবার (৬ মে) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৮ মে কলকাতায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে শুভেন্দু অধিকারীকে আনুষ্ঠানিকভাবে দলীয় নেতা হিসেবে নির্বাচিত করা হবে, যা তার মুখ্যমন্ত্রী হওয়ার পথ সুগম করবে।
সূত্র অনুযায়ী, বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সমিত ভট্টাচার্য তার নাম প্রস্তাব করবেন। পরে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আইনসভা দলের নেতা হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা করবেন।
গত ২৩ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ৪ মে প্রকাশিত হয়। এতে দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হন। তিনি ভবানিপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করে শুভেন্দুর কাছে ১৫ হাজারের বেশি ভোটে হেরে যান।
শুভেন্দু অধিকারী ভবানিপুর ছাড়াও নন্দিগ্রাম আসন থেকেও জয়ী হয়েছেন। বিধান অনুযায়ী, তিনি আগামী ১০ দিনের মধ্যে একটি আসন ছেড়ে দেবেন।
জানা গেছে, আগামী ৯ মে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। এদিকে সম্ভাব্য এই দায়িত্ব গ্রহণের আগে দলীয় কর্মী-সমর্থকদের কোনো ধরনের উদযাপন না করার আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতের ধর্মীয় স্থাপনা ধ্বংস নিয়ে জারদারির মন্তব্যে উত্তেজনা, নয়াদিল্লির কড়া প্রতিক্রিয়া
ভারতে ঐতিহাসিক মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংস ও ভাঙচুরের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তবে তাঁর এ মন্তব্যকে “অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ভারত।এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জারদারি দাবি করেন, ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিম ধর্মীয় স্থাপনা হুমকির মুখে রয়েছে। তিনি বিশেষভাবে ভারতের
৬ দিন আগে
কলকাতায় রাস্তা বন্ধ করে মোদির যোগব্যায়াম, বিতর্কে রেড রোডের আয়োজন
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর অংশগ্রহণে কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ যোগব্যায়াম কর্মসূচি। এ উপলক্ষে দীর্ঘ সময় ধরে শহরের গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ রাখা হয়, যা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে।রোববার সকালে আয়োজিত অনুষ্ঠানে হাজারো মানুষ যোগ দেন। বিশেষ এ আয়োজনকে কেন্দ্র...
৬ দিন আগে
ভারতের নৌবাহিনীতে যুক্ত হলো তিন অত্যাধুনিক যুদ্ধজাহাজ
ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি অত্যাধুনিক নৌযান আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত হয়েছে। রোববার কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাহাজ তিনটির কমিশনিং ঘোষণা করেন।নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন তিনটি জাহাজ হলো স্টিলথ ফ্রিগেট আইএনএস ডুনাগিরি, হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজ আইএনএস সংশোধনক এবং...
৬ দিন আগে
যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণের মধ্য দিয়েই শেষ হলো ইরান যুদ্ধ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় ঘোষণা দিয়েছিলেন, ইরানের সঙ্গে সংঘাতের একমাত্র সমাপ্তি হতে পারে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’। কিন্তু যুদ্ধের শেষ অধ্যায়ে এসে বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরেছে। সাম্প্রতিক যুদ্ধবিরতি ও প্রাথমিক সমঝোতার পর যুক্তরাষ্ট্রের ভেতরেই প্রশ্ন উঠেছে-শেষ পর্যন্ত কি ওয়াশিংটনকেই আপস করতে হয়েছে?ট্রাম্প প্রশাসনের ইরান-সংক্রান্ত নতুন চুক্তি রিপাবলিকান দলের কট্টরপন্থি অংশের...
৬ দিন আগে
