পশ্চিমবঙ্গে প্রশাসনিক কার্যক্রমে বাংলা ভাষা বাধ্যতামূলক করার ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গে আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্য সরকারের প্রশাসনিক কার্যক্রমে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার ঘোষণা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারি দপ্তরগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
সোমবার (২০ জুলাই) বিধানসভায় দেওয়া বক্তব্যে মুখ্যমন্ত্রী জানান, নির্ধারিত তারিখ থেকে রাজ্য সরকারের সব স্তরের প্রশাসনিক কাজ বাংলা ভাষায় পরিচালিত হবে। একই সঙ্গে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের থানাগুলোতে বাংলা ভাষায় প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) দাখিলের সুযোগও নিশ্চিত করা হবে।
তিনি বলেন, সিদ্ধান্ত বাস্তবায়নের আগে সরকারি দপ্তরগুলোতে অনুবাদক নিয়োগসহ প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হবে, যাতে নতুন ব্যবস্থা কার্যকরভাবে চালু করা যায়।
সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় ভারতীয় ভাষাভিত্তিক একটি জাদুঘরের উদ্বোধন করেন। সেখানে তিনি সরকারি কাজে মাতৃভাষার ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পরে এ বিষয়ে রাজ্য সরকারের কাছে একটি চিঠিও পাঠানো হয়, যেখানে কেন্দ্র ও রাজ্যের পারস্পরিক যোগাযোগে ইংরেজির পরিবর্তে আঞ্চলিক ভাষার ব্যবহার উৎসাহিত করার কথা উল্লেখ করা হয়।
বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ সরকার ভবিষ্যতে সরকারি যোগাযোগে বাংলা ভাষাকে অগ্রাধিকার দেবে। তবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রয়োজন অনুযায়ী বাংলা ভাষার পাশাপাশি হিন্দিও ব্যবহার করা হতে পারে।
তিনি বলেন, মাতৃভাষার মর্যাদা ও ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের সব পর্যায়ে বাংলা ভাষার প্রয়োগ নিশ্চিত হলে সাধারণ মানুষের জন্য সরকারি সেবা গ্রহণ আরও সহজ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সরকারের এই ঘোষণাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের ভাষানীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভাষাবিদদের মতে, প্রশাসনে মাতৃভাষার ব্যবহার বাড়লে নাগরিকদের সঙ্গে সরকারি দপ্তরের যোগাযোগ আরও কার্যকর হতে পারে। তবে সিদ্ধান্তটি বাস্তবায়নে পর্যাপ্ত প্রশিক্ষণ, অনুবাদ অবকাঠামো এবং প্রশাসনিক সক্ষমতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ হবে।
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
৬ ঘন্টা আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১৭ ঘন্টা আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১৭ ঘন্টা আগে
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে
১৮ ঘন্টা আগে
