আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

৫৮ মিনিট আগে


পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত


ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ান রহমানকে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নাগাদি রেলগেটের আন্ডারপাসের কাছে তাদের গাড়ির গতিরোধ করে দুর্বৃত্তরা। এরপর বাবা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানোর পর মৃত্যু নিশ্চিত করতে একাধিক রাউন্ড গুলি করা হয়।

রোববার (১৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিহত আনিসুর রহমান নদীয়া জেলা কংগ্রেসের সহসভাপতি ছিলেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তৃণমূল কংগ্রেসের হরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, শনিবার রাতে বেথুয়াডহরি বাজারের কংগ্রেস কার্যালয় থেকে ছেলে আবু সুফিয়ানকে সঙ্গে নিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন আনিসুর রহমান। পথে কয়েকজন তাদের গাড়ি থামিয়ে হামলা চালায়। পরে হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত বাবা ও ছেলেকে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের পরিবারের পক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক বিরোধ, নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা ও সাবেক রেলমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।


ভূমধ্যসাগরে নৌকাডুবির শঙ্কায় ১১ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরতে চান জীবিতরা
ভূমধ্যসাগরে নৌকাডুবির শঙ্কায় ১১ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরতে চান জীবিতরা

লিবিয়া থেকে সাগরপথে অবৈধভাবে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে অন্তত ১১ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, খাবার ও পানির সংকটে তাদের চোখের সামনেই কয়েকজনের মৃত্যু হয়। পরে মরদেহগুলোতে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় সেগুলো সাগরে ফেলে দিতে বাধ্য হন তারা।সোমবার (৩ আগস্ট) রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে...

১ ঘন্টা আগে


যুদ্ধের পরও ৮৫ শতাংশের বেশি বিমান প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা অক্ষত: আইআরজিসি কর্মকর্তা
যুদ্ধের পরও ৮৫ শতাংশের বেশি বিমান প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা অক্ষত: আইআরজিসি কর্মকর্তা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক কর্মকর্তা দাবি করেছেন, সাম্প্রতিক যুদ্ধের সময় দেশটির বিমান প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সক্ষমতার ৮৫ শতাংশেরও বেশি অক্ষত ছিল।ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত একটি তথ্যচিত্রে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, ইরানের সামরিক উৎপাদন অবকাঠামোর বিভিন্ন স্থাপনায় হামলা হলেও ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষাব্যবস্থার উৎপাদন এবং সরবরাহের হার

২ ঘন্টা আগে


মসজিদ রক্ষায় সাহসিকতা, পুরস্কার হিসেবে বাবা-মাকে নিয়ে ওমরাহ
মসজিদ রক্ষায় সাহসিকতা, পুরস্কার হিসেবে বাবা-মাকে নিয়ে ওমরাহ

নেপালে একটি মসজিদ রক্ষায় সাহসিকতার পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক প্রতিবন্ধী মুসলিম ব্যক্তি বাবা-মাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন। সৌদি দাতা ও আয়োজকদের পৃষ্ঠপোষকতায় মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন নেপালি শেখ রহেমুল্লাহ।ঘটনাটি চলতি বছরের জানুয়ারির শেষ দিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক পায়ে...

২ ঘন্টা আগে


পাকিস্তান-চীনকে মোকাবিলায় জার্মানি থেকে ৬ সাবমেরিন কিনছে ভারত
পাকিস্তান-চীনকে মোকাবিলায় জার্মানি থেকে ৬ সাবমেরিন কিনছে ভারত

বঙ্গোপসাগর ও আরব সাগরে নিজেদের নৌ সক্ষমতা বাড়াতে জার্মানির কাছ থেকে ছয়টি অত্যাধুনিক প্রচলিত সাবমেরিন কেনার উদ্যোগ নিয়েছে ভারত। ‘প্রজেক্ট-৭৫ ইন্ডিয়া’ নামে এ প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৭০ হাজার কোটি রুপি।ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সাবমেরিন কেনার প্রস্তাব ইতোমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার...

৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom