প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত নারী মৃত্যু
অনলাইন ডেস্ক
সংগৃহীত
ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী নাজমা আরা বেগম আহত হন। দুর্ঘটনায় আহত এক পথচারী নারী পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি গোপীনাথপুর এলাকায় পৌঁছালে পথচারী ফিরোজা বেগমকে (৬০) বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের ধানখেতে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত পথচারী ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজামুদ্দিন সরদারের স্ত্রী।
এদিকে দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে প্রথমে কালাইয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় তার ডান পা, বাম পায়ের সোল্ডার ও বুকে আঘাত লেগেছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রতিমন্ত্রী আশঙ্কামুক্ত রয়েছেন। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা তার স্ত্রী নাজমা আরা বেগমও দুর্ঘটনায় আহত হন। তবে তিনি বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা নিয়ে সংশ্লিষ্টরা বিষয়টি খতিয়ে দেখছেন।
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে উদ্দেশ করে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার হওয়া সিফাত আব্দুল্লাহকে (২৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালতে তাকে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে...
১৩ ঘন্টা আগে
বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়াতে শিবচরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দাবি
বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়াতে মাদারীপুরের শিবচরে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।বৃহস্পতিবার জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এ দাবি জানান।সংসদ সদস্য বলেন, তার এলাকার অনেক তরুণ বিদেশে যাওয়ার প্রতি আগ্রহী। তবে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা না থাকায় বিদেশে
১ দিন আগে
গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, অর্ধেক কমেছে চালকদের আয়
জুলাই মাসের শেষ দিক থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের চিত্র এখন নিত্যদিনের ঘটনা। তীব্র গ্যাস সংকটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এতে ব্যাহত হচ্ছে পরিবহন ব্যবস্থা, কমে যাচ্ছে আয় এবং চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।সিএনজি অটোরিকশা চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার...
১ দিন আগে
মোরেলগঞ্জে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
বাগেরহাটের মোরেলগঞ্জে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫২) ও মানিক বাছাড় (৩৮)। তারা দুজনই কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। বিধান বাছাড়ের স্ত্রী ও
২ দিন আগে
