‘প্রতিবেশীদের থাকলে ইরানেরও কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকা উচিত’: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রতিবেশী দেশগুলোর কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলে ইরানের কাছেও সীমিত পরিসরে এ ধরনের অস্ত্র থাকা অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১৭ জুন) ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলন-এর ফাঁকে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সৌদি আরব ও কাতারসহ অঞ্চলের অন্যান্য দেশের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকলে ইরানেরও কিছু ক্ষেপণাস্ত্র থাকা অন্যায্য নয়।
ট্রাম্প বলেন, ‘ইরানের কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকা উচিত। এতে আমার আপত্তি নেই। সৌদি আরব, কাতারসহ অন্যদের কাছে যদি থাকে, তাহলে আনুপাতিকভাবে ইরানেরও কিছু থাকা ঠিক আছে।’
তবে তিনি জোর দিয়ে বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে পারমাণবিক অস্ত্রই বড় উদ্বেগের বিষয়।
তার ভাষায়, ‘ক্ষেপণাস্ত্র আসল সমস্যা নয়। এগুলো সীমিত এলাকায় ক্ষতি করে, কিন্তু পারমাণবিক অস্ত্র পুরো পৃথিবীর জন্য হুমকি সৃষ্টি করতে পারে।’
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতার প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, এই চুক্তি না হলে আরও দুই থেকে চার সপ্তাহ ইরানে বোমাবর্ষণ চলতে পারত। এতে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হতো এবং বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের সংকটে পড়তে পারত।
তিনি দাবি করেন, ‘আমরা একটি অর্থনৈতিক বিপর্যয় ঠেকিয়েছি।’
এর আগে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পারমাণবিক অস্ত্র কর্মসূচির সহায়ক হিসেবে ব্যবহার করছে। তবে ট্রাম্পের সর্বশেষ মন্তব্যে এ বিষয়ে ওয়াশিংটনের অবস্থানে কিছুটা নমনীয়তার ইঙ্গিত পাওয়া গেছে। যদিও তিনি জানান, আগামী ৬০ দিনের আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি আলোচনায় থাকবে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকে অনুমোদন দিয়েছেন। চুক্তি অনুযায়ী, ইরানকে তাৎক্ষণিকভাবে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করতে হবে না। আগামী দুই মাসের মধ্যে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা-এর তত্ত্বাবধানে ইউরেনিয়ামের সমৃদ্ধি মাত্রা কমানোর প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
২ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৪ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৬ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৬ দিন আগে
