প্রথমবারের মতো ঈদুল ফিতরে আল আকসা মসজিদে মুসল্লিরা প্রবেশে ব্যর্থ
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ঈদুল ফিতরের দিনে ১৯৬৭ সালের পর প্রথমবারের মতো আল আকসা মসজিদ মুসল্লিদের জন্য বন্ধ রাখা হয়েছে। ফলে শত শত ফিলিস্তিনি মুসল্লি মসজিদের প্রবেশদ্বার ও আশপাশের রাস্তায় নামাজ আদায় করতে বাধ্য হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী প্রধান ফটকগুলো বন্ধ করে মসজিদের ভেতরে প্রবেশ পুরোপুরি বন্ধ করেছে। অধিকৃত পূর্ব জেরুজালেমের দামেস্ক গেট এলাকায় মুসল্লিরা বাইরে থেকেই ঈদের নামাজ আদায় করেন।
জেরুজালেম গভর্নরেট এই পদক্ষেপকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি ও ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে নিন্দা জানিয়েছে। ওয়াফা সংবাদ সংস্থা জানায়, এর লক্ষ্য নতুন জুডাইজেশন বাস্তবতা চাপিয়ে ফিলিস্তিনি ও ইসলামি পরিবেশ থেকে মসজিদটিকে বিচ্ছিন্ন করা।
এছাড়া গাজায় ধ্বংসস্তূপের মধ্যেও মুসল্লিরা পরিবার ও কমিউনিটির সঙ্গে ঈদের নামাজ পালন করেছেন। ২০২৩ সালের শেষ থেকে ইসরায়েলি হামলায় গাজার প্রায় ১,২৪০টি মসজিদের মধ্যে ১,১০০টির বেশি ধ্বংস হয়ে গেছে।
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
২১ ঘন্টা আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১ দিন আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১ দিন আগে
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে
১ দিন আগে
