প্রথমবারের মতো গণিতের নোবেল ফিল্ডস মেডেল পেলেন দুই চীনা গণিতবিদ
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
গণিতের সর্বোচ্চ সম্মানগুলোর অন্যতম ফিল্ডস মেডেল অর্জন করেছেন চীনের দুই গণিতবিদ তেং ইয়ু ও ওয়াং হোং। এর মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো কোনো চীনা গণিতবিদ এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভ করলেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় শুরু হওয়া ২০২৬ সালের আন্তর্জাতিক গণিতবিদ কংগ্রেস (International Congress of Mathematicians)-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতে ফিল্ডস মেডেল তুলে দেওয়া হয়।
প্রতি চার বছর অন্তর প্রদান করা হয় ফিল্ডস মেডেল। সাধারণত ৪০ বছরের কম বয়সী সর্বোচ্চ চারজন গণিতবিদকে গণিতে অসামান্য গবেষণা ও অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়।
আন্তর্জাতিক গণিত অঙ্গনে ফিল্ডস মেডেলকে সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মানগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। গণিতে নোবেল পুরস্কার না থাকায় একে প্রায়ই ‘গণিতের নোবেল’ বলা হয়।
তেং ইয়ু ও ওয়াং হোংয়ের এই অর্জন চীনের গণিত গবেষণার ইতিহাসে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তাদের এই সাফল্য আন্তর্জাতিক গণিত অঙ্গনে চীনের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিট প্রশ্নফাঁস বিতর্কেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সম্ভাবনা নেই
নিট (NEET) প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্ক ও শিক্ষার্থীদের বিক্ষোভ চললেও ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের সূত্র।ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সরকারের অবস্থান হলো-বর্তমান পরিস্থিতিতে মন্ত্রীকে পদত্যাগ করানো সবচেয়ে সহজ সিদ্ধান্ত হতে পারে, তবে সরকার তার প্রতি আস্থা রাখছে এবং তিনি...
৭ ঘন্টা আগে
প্রশ্নফাঁস ইস্যুতে টানা পঞ্চম দিন অচল লোকসভা, শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় বিরোধীরা
ভারতের চিকিৎসাশাস্ত্রে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে টানা পঞ্চম দিনের মতো অচল হয়ে পড়েছে লোকসভার কার্যক্রম। শুক্রবার (২৪ জুলাই)ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব ছিল কংগ্রেসসহ বিরোধী দলগুলো। অন্যদিকে সরকার বলেছে, বিতর্ক এড়িয়ে যাওয়ার জন্য শর্ত আরোপ করা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী এবং দেশের জন্য...
৯ ঘন্টা আগে
দিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভ: সব পুলিশ সদস্যের নিয়মিত ছুটি বাতিল
দিল্লিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভ এবং সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাহিনীর সদস্যদের সব ধরনের নিয়মিত ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিশেষ অনুমতি ছাড়া কোনো পুলিশ সদস্যকে প্রশিক্ষণ বা বিশেষ কোর্সে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।শুক্রবার (২৪ জুলাই)...
১০ ঘন্টা আগে
শিক্ষামন্ত্রীর পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, মোদি সরকারকে চাপ বাড়াল সিজেপি
প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা ব্যবস্থার অনিয়মের অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নরেন্দ্র মোদি সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সরকারের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের পর সংগঠনটি জানায়, এই দাবি থেকে তারা কোনোভাবেই সরে আসবে না।শুক্রবার (২৪ জুলাই) রাজধানী দিল্লির ভিঠলভাই প্যাটেল হাউসে...
১০ ঘন্টা আগে
