আন্তর্জাতিক

প্রথম ৬ মাসে ১ লক্ষাধিক বিদেশি কর্মীকে ওয়ার্ক পারমিট দিল ক্রোয়েশিয়া

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


প্রথম ৬ মাসে ১ লক্ষাধিক বিদেশি কর্মীকে ওয়ার্ক পারমিট দিল ক্রোয়েশিয়া

পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়া চলতি বছরের প্রথম ছয় মাসে ১ লক্ষের বেশি বিদেশি কর্মীকে কাজের অনুমতিপত্র দিয়েছে। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা বেশি।

ক্রোয়েশিয়ার সংবাদমাধ্যম ‘ক্রোয়েশিয়া উইক’-এর প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত মোট ১ লক্ষ ১৫ হাজার বিদেশিকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ১ লক্ষ ১২ হাজার ৩৮৯ জন।

অনুমতিপ্রাপ্ত বিদেশি কর্মীদের মধ্যে শীর্ষে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা, নেপাল, সার্বিয়া, ফিলিপিন্স এবং ভারত। তবে, এই সময়ে কতজন বাংলাদেশি ওয়ার্ক পারমিট পেয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রতিবেদনে জানানো হয়নি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সর্বাধিক ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে পর্যটন খাতে, যা সংখ্যায় ৩৮ হাজার ৩৩২টি। এরপরের অবস্থানে রয়েছে নির্মাণ খাত, যেখানে ৩৬ হাজার ৮৬৪টি অনুমতিপত্র দেওয়া হয়েছে। তৃতীয় অবস্থানে থাকা শিল্প খাতে ১৩ হাজার ৭০৪টি এবং পরিবহন ও যোগাযোগ খাতে ৭ হাজার ৭২৩টি ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে।

ক্রোয়েশিয়ার এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট পেটার লোভরিচ জানান, শ্রম মন্ত্রণালয় এবং এমপ্লয়মেন্ট সার্ভিস অত্যন্ত দক্ষতার সঙ্গে বিদেশি কর্মী নিয়োগের আবেদনগুলো যাচাই-বাছাই করছে।

ক্রোয়েশিয়াতে বিদেশি শ্রমিকের চাহিদা বৃদ্ধির মূল কারণ হলো জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়া এবং তরুণ জনগোষ্ঠীর বিদেশে পাড়ি জমানোর প্রবণতা।

ক্রোয়েশিয়ান এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ইরিনা ভেবার বলেন, দেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ সংখ্যক নিবন্ধিত শ্রমিক রয়েছেন। অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে, যা পূরণে বিদেশি শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি আরও বলেন, কর্মসংস্থানের ক্ষেত্রে স্থানীয় শ্রমিকদেরই অগ্রাধিকার দেওয়া হয়, কারণ ভাষা, দক্ষতা এবং দলগত কাজে তারা তুলনামূলকভাবে ভালো।


ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ

জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...

২ ঘন্টা আগে


ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...

১৪ ঘন্টা আগে


জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...

১৪ ঘন্টা আগে


মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের

ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে

১৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom