শিক্ষা

প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কাঠামোর বিরোধে, সাত কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

১১ মাস আগে


প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কাঠামোর বিরোধে, সাত কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

রাজধানীর সাতটি সরকারি কলেজকে কেন্দ্র করে সৃষ্ট শিক্ষাক্ষেত্রের সংকট এখনও কাটেনি। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘স্কুলিং মডেল’ ও নতুন বিশ্ববিদ্যালয় কাঠামোকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীরা একই সঙ্গে বিক্ষোভ ও মানববন্ধন করছেন।

বুধবার (৩ ডিসেম্বর) শিক্ষকেরা ঢাকার সাত কলেজে মানববন্ধন পালন করেন। দুপুরে ঢাকা কলেজে প্রথমে কলেজ প্রাঙ্গণে এবং পরে মূল ফটকের সামনে মানববন্ধনে অংশ নেন তারা। শিক্ষকরা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কাঠামোর বিরুদ্ধে এবং কলেজগুলোর স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রাখার পাশাপাশি একাডেমিক ও প্রশাসনিক পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করে অধ্যাদেশ জারির দাবি জানিয়েছেন।

অন্যদিকে শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে বিক্ষোভে অংশ নেন। ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে থেকে তারা মিছিল শুরু করে। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কিছুক্ষণ অবস্থান নেয়ার পর মিছিলটি নিউমার্কেটের দিকে চলে যায়। এতে যানজটও সৃষ্টি হয়। শিক্ষার্থীদের এই আন্দোলনে মূলত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন।

২০১৭ সালে যথেষ্ট প্রস্তুতি ছাড়াই ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। নতুন বিশ্ববিদ্যালয় কাঠামো প্রস্তাবের কারণে আবারও শিক্ষাক্ষেত্রে সংকট সৃষ্টি হয়েছে।

শিক্ষক সংগঠনগুলো জানিয়েছেন, ৪ ডিসেম্বর সাত কলেজে কর্মবিরতি (পরীক্ষা আওতার বাইরে) এবং ৬ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহাসমাবেশের আয়োজন করা হবে। এছাড়া, দাবি উপেক্ষা করে অধ্যাদেশ জারি করা হলে দেশের সব সরকারি কলেজ ও দপ্তরে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরাও প্রস্তাবিত মডেলের বিরোধিতা করছেন। ফলে শিক্ষক, স্নাতক/স্নাতকোত্তর শিক্ষার্থী ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীর মধ্যে তিনটি পক্ষ যুক্ত হয়ে পড়েছে।


এইচএসসি পাস করলেন ছাত্রদল নেতা শাহজাহান খানের ছেলে মাহি
এইচএসসি পাস করলেন ছাত্রদল নেতা শাহজাহান খানের ছেলে মাহি

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলে মাহি। ছেলের এমন সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছাত্রদল নেতা শাহজাহান খান। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের...

২৫ দিন আগে


এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১ নভেম্বর ফি ১৫০ টাকা
এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১ নভেম্বর ফি ১৫০ টাকা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ ছাড়া অনেক শিক্ষার্থী প্রত্যাশা অনুযায়ী ফল পাননি। এসব শিক্ষার্থী চাইলে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।আবেদনের প্রক্রিয়া ও ফি পরিশোধের বিস্তারিত নিয়ম জানিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ফল পুনর্নিরীক্ষণের...

২৫ দিন আগে


এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জিপিএ-৫ পেলেন ৪০ হাজার
এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জিপিএ-৫ পেলেন ৪০ হাজার

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার কিছু আগে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ...

২৬ দিন আগে


সম্প্রীতির বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনলেন জবি শিক্ষার্থীরা
সম্প্রীতির বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনলেন জবি শিক্ষার্থীরা

হিন্দু-মুসলিম সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ অক্টোবর) ঘোষিত গরুভোজ কর্মসূচিকে কেন্দ্র করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা জানান, মুসলিম শিক্ষার্থীদের জন্য গরু এবং সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য খাসি কেনার মধ্য দিয়ে তাঁরা পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা দিতে...

১ মাস আগে

Dr.Mahfuzul Alom