আন্তর্জাতিক

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দ্রুত বিচার আদালতের ঘোষণা মোদির, পাল্টা আক্রমণে রাহুল

আন্তর্জাতিক ডেস্ক

১ দিন আগে


প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দ্রুত বিচার আদালতের ঘোষণা মোদির, পাল্টা আক্রমণে রাহুল

ছবি: সংগৃহীত


পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন এবং সংসদে এ ইস্যুতে তীব্র বিতর্কের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী মোদি বলেন, “আমাদের তরুণ প্রজন্মের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না।” তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তরুণদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এর আগে এনডিএ জোটের এক বৈঠকেও তিনি প্রশ্নপত্র ফাঁসকে ‘ঘোর পাপ’ হিসেবে উল্লেখ করেছিলেন।

রাহুলের পাল্টা প্রতিক্রিয়া

মোদির ঘোষণার পরই কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে কড়া সমালোচনা করেন।

তিনি অভিযোগ করেন, দেশের শিক্ষাব্যবস্থার সবচেয়ে বেশি ক্ষতি করেছেন নরেন্দ্র মোদি নিজেই। একই সঙ্গে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের কাছে সরকারের ক্ষমা প্রার্থনা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

রাহুল গান্ধী আরও দাবি করেন, গত ১০ বছরে দেশে ১৫০টিরও বেশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও কোনো কার্যকর বিচার বা দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি।

আন্দোলন অব্যাহত

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি) রাজপথ ও সংসদ—উভয় জায়গাতেই আন্দোলন চালিয়ে যাচ্ছে।

সরকার এ বিষয়ে সংসদে আলোচনায় রাজি হলেও, শিক্ষামন্ত্রীর পদত্যাগকে পূর্বশর্ত হিসেবে তুলে ধরে সংসদের কার্যক্রমে অচলাবস্থা তৈরির জন্য বিরোধীদের দায়ী করেছে ক্ষমতাসীন দল।

সূত্র: এনডিটিভি


প্রথমবারের মতো গণিতের নোবেল ফিল্ডস মেডেল পেলেন দুই চীনা গণিতবিদ
প্রথমবারের মতো গণিতের নোবেল ফিল্ডস মেডেল পেলেন দুই চীনা গণিতবিদ

গণিতের সর্বোচ্চ সম্মানগুলোর অন্যতম ফিল্ডস মেডেল অর্জন করেছেন চীনের দুই গণিতবিদ তেং ইয়ু ও ওয়াং হোং। এর মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো কোনো চীনা গণিতবিদ এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভ করলেন।বৃহস্পতিবার (২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় শুরু হওয়া ২০২৬ সালের আন্তর্জাতিক গণিতবিদ কংগ্রেস (International Congress of Mathematicians)-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতে ফিল্ডস মেডেল

৯ ঘন্টা আগে


নিট প্রশ্নফাঁস বিতর্কেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সম্ভাবনা নেই
নিট প্রশ্নফাঁস বিতর্কেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সম্ভাবনা নেই

নিট (NEET) প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্ক ও শিক্ষার্থীদের বিক্ষোভ চললেও ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের সূত্র।ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সরকারের অবস্থান হলো-বর্তমান পরিস্থিতিতে মন্ত্রীকে পদত্যাগ করানো সবচেয়ে সহজ সিদ্ধান্ত হতে পারে, তবে সরকার তার প্রতি আস্থা রাখছে এবং তিনি...

১০ ঘন্টা আগে


প্রশ্নফাঁস ইস্যুতে টানা পঞ্চম দিন অচল লোকসভা, শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় বিরোধীরা
প্রশ্নফাঁস ইস্যুতে টানা পঞ্চম দিন অচল লোকসভা, শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় বিরোধীরা

ভারতের চিকিৎসাশাস্ত্রে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে টানা পঞ্চম দিনের মতো অচল হয়ে পড়েছে লোকসভার কার্যক্রম। শুক্রবার (২৪ জুলাই)ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব ছিল কংগ্রেসসহ বিরোধী দলগুলো। অন্যদিকে সরকার বলেছে, বিতর্ক এড়িয়ে যাওয়ার জন্য শর্ত আরোপ করা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী এবং দেশের জন্য...

১২ ঘন্টা আগে


দিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভ: সব পুলিশ সদস্যের নিয়মিত ছুটি বাতিল
দিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভ: সব পুলিশ সদস্যের নিয়মিত ছুটি বাতিল

দিল্লিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভ এবং সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাহিনীর সদস্যদের সব ধরনের নিয়মিত ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিশেষ অনুমতি ছাড়া কোনো পুলিশ সদস্যকে প্রশিক্ষণ বা বিশেষ কোর্সে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।শুক্রবার (২৪ জুলাই)...

১৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom