প্রশ্নপত্র ফাঁস: দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিল্লিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও সংসদে এ ইস্যুতে তুমুল বিতর্কের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী মোদি বলেন, “আমাদের তরুণ প্রজন্মের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না।” তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তরুণদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এর আগে এনডিএ জোটের এক বৈঠকেও তিনি প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে “ঘোর পাপ” বলে আখ্যা দিয়েছিলেন।
মোদির ঘোষণার পর প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি দাবি করেন, দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংসের জন্য সরকারই দায়ী এবং প্রকৃত অপরাধীদের রক্ষা করা হচ্ছে।
রাহুল গান্ধী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের কাছে সরকারের ক্ষমা প্রার্থনা এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এর আগেও তিনি অভিযোগ করেছিলেন, গত ১০ বছরে ১৫০টিরও বেশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও কার্যকর বিচার হয়নি।
এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলো এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি) রাজপথ ও সংসদে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকার সংসদে এ বিষয়ে আলোচনায় সম্মতি জানালেও শিক্ষামন্ত্রীর পদত্যাগকে পূর্বশর্ত হিসেবে তুলে ধরে সংসদের কার্যক্রম ব্যাহত করার জন্য বিরোধীদের দায়ী করেছে ক্ষমতাসীন দল।
সূত্র: এনডিটিভি
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, এশিয়ায় বাড়ল তেলের দাম
ইরানের যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ১ শতাংশের
২ ঘন্টা আগে
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
১ দিন আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১ দিন আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১ দিন আগে
