প্রশ্নফাঁস ইস্যুতে সিজেপির আন্দোলন বড় চ্যালেঞ্জে ফেলছে মোদি সরকার: সিএনবিসি
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতে প্রশ্নফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন ক্রমেই বিস্তৃত হচ্ছে। অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর নেতৃত্বে শুরু হওয়া এ আন্দোলনের পেছনে বেকারত্ব, সীমিত কর্মসংস্থান এবং অর্থনৈতিক সুযোগের সংকট বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত সিএনবিসি-র এক প্রতিবেদনে এ মূল্যায়ন তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২০-২১ সালের কৃষক আন্দোলনের পর এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ব্যঙ্গাত্মক অনলাইন রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও সিজেপি অল্প সময়ের মধ্যেই দেশজুড়ে শক্তিশালী আন্দোলনে রূপ নিয়েছে।
গত ৬ জুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনের সূচনা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, গত মে মাসে একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের ব্যর্থতার দায় শিক্ষামন্ত্রীর ওপর বর্তায়।
তবে গত সোমবার দিল্লিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর আন্দোলন নতুন গতি পায়। সেদিন সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে।
দিল্লি পুলিশের দাবি, সংঘর্ষে তাদের শতাধিক সদস্য আহত হয়েছেন। অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিবর্তে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিএনবিসিকে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সিজেপির জন্ম হয় ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্যকে ঘিরে। এক শুনানিতে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এমন কিছু ‘পরজীবী’ রয়েছে এবং তাদের সঙ্গে কিছু বেকার তরুণও যুক্ত হয়েছেন। পরে প্রধান বিচারপতি দাবি করেন, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
এই মন্তব্যের পর গত ১৬ মে বোস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিজিৎ দীপ ‘ককরোচ জনতা পার্টি’ গঠন করেন। ‘ককরোচ’ শব্দকে কেন্দ্র করে গড়ে ওঠা সংগঠনটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা পায়। সংগঠনটির অনুসারীর সংখ্যা ইতোমধ্যে ২ কোটি ২০ লাখ ছাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আন্দোলনকে ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলোর চাপও বাড়ছে। শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের অভিযোগে জবাবদিহি দাবি করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করেন। পরে রাহুল গান্ধীকে কয়েক ঘণ্টার জন্য আটক করা হলেও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়।
গত মে মাসে অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় পরীক্ষা বাতিল করা হয়। পরে জুন মাসে পুনরায় পরীক্ষা নেওয়া হয়, এতে লাখো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হন।
গত বুধবার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সরকার প্রশ্নফাঁসের ঘটনা নিয়ে আলোচনা এবং শিক্ষার্থীদের যৌক্তিক উদ্বেগের সমাধানে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ।
তবে সরকারি আশ্বাস সত্ত্বেও আন্দোলনের গতি কমেনি। সিজেপির দাবি, আন্দোলন ইতোমধ্যে ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে।
এদিকে বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দল, কৃষক সংগঠন এবং নাগরিক প্ল্যাটফর্মও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে। কৃষকনেতা রাকেশ টিকাইত প্রকাশ্যে শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।
ইউরেশিয়া গ্রুপের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান প্রমিত পাল চৌধুরীর মতে, সরকারের প্রতি ক্ষুব্ধ বিভিন্ন গোষ্ঠীর অংশগ্রহণে আন্দোলন দ্রুত বিস্তৃত হচ্ছে। তবে একই সঙ্গে এটি আরও জটিল ও নিয়ন্ত্রণহীন হয়ে ওঠার ঝুঁকিও তৈরি করছে।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
৪ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৬ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৮ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৮ দিন আগে
