প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলন আরও জোরদারের ঘোষণা সিজেপির, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন আরও জোরদারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মঙ্গলবার দিল্লির যন্তর মন্তরে আয়োজিত এক সমাবেশে সংগঠনটির নেতা অভিজিৎ দীপক এ ঘোষণা দেন।
তিনি বলেন, পুলিশের বাধা সত্ত্বেও যন্তর মন্তরেই আন্দোলন চালিয়ে যাওয়া হবে। তবে আপাতত সংসদ ভবন অভিমুখে নতুন কোনো কর্মসূচি ঘোষণা করা হচ্ছে না।
এর আগে সোমবার ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে যন্তর মন্তরে স্থাপিত আন্দোলনের মঞ্চ সরিয়ে দেয় দিল্লি পুলিশ। পরে সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। সংঘর্ষে আন্দোলনকারী ও পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ভারতীয় জাতীয় কংগ্রেস। কর্মসূচিতে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ দলটির শীর্ষ নেতারা। এ সময় কয়েকজন বিরোধী নেতাকে আটক করে দিল্লি পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
কর্মসূচির আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ওপর চালানো সহিংসতার জবাব চাইতেই তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। তিনি প্রশ্নফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন।
সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, তাদের প্রধান দাবিগুলো হলো-শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিহত পরীক্ষার্থীদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ এবং সমাজকর্মী সোনম ওয়াংচুকের নিঃশর্ত মুক্তি। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তিনি জানান।
অন্যদিকে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, প্রশ্নফাঁস রোধ করা জাতীয় দায়িত্ব এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে।
এদিকে বিশ্লেষকদের মতে, শিক্ষার্থীদের আন্দোলনে জনসমর্থন বৃদ্ধি এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ বিষয়টিকে নতুন রাজনৈতিক মাত্রা দিয়েছে। ফলে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনার সম্ভাবনা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে।
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...
২৮ মিনিট আগে
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...
১ ঘন্টা আগে
ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি
ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু...
১ ঘন্টা আগে
রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, শোক প্রধানমন্ত্রীর
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (১০ আগস্ট) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী দুর্ঘটনার
৫ ঘন্টা আগে
