প্রশিক্ষণ ছাড়া শ্রেণিকক্ষে প্রবেশ নয়, শিক্ষকদের জন্য নতুন কড়াকড়ির ঘোষণা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ববি হাজ্জাজ বলেছেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়া এখন থেকে কোনো শিক্ষককে শ্রেণিকক্ষে পাঠদান করতে দেওয়া হবে না। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সরকার এ সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৭ মে) রাজধানী ঢাকা-তে আয়োজিত ‘সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত: বাজেট ও বাস্তবতা’ শীর্ষক এক নাগরিক সংলাপে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। অনুষ্ঠানের আয়োজন করেনীতি সংলাপ কেন্দ্র (সিপিডি)-এর নাগরিক প্ল্যাটফর্ম।
প্রতিমন্ত্রী বলেন, “আমরা ইতোমধ্যে এ বিষয়ে কার্যক্রম শুরু করেছি। এই সিদ্ধান্তের কারণে সাড়ে ১৪ হাজার শিক্ষক আমার বিরুদ্ধে মিছিল করেছেন। কিন্তু সরকার তার অবস্থানে অনড় রয়েছে।”
তিনি আরও বলেন, যেসব শিক্ষক এখনও প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করেননি, তারা আগামী চার থেকে ছয় মাসের মধ্যে প্রশিক্ষণ শেষ করে পুনরায় শ্রেণিকক্ষে ফিরবেন।
দেশের শিক্ষা খাতের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ববি হাজ্জাজ বলেন, “গত কয়েক বছরে শিক্ষা খাত নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সরকার সেটিকে পুনর্গঠনের কাজ করছে।”
সংলাপে অংশ নেওয়া শিক্ষাবিদ ও নীতিনির্ধারকরা প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণ, বাজেট বৃদ্ধি এবং কার্যকর তদারকির ওপর গুরুত্বারোপ করেন।
মধ্যরাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোর অগ্রগতি ও গুণগত মান যাচাই করতে রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর এসব ছাপাখানা পরিদর্শন করেন তিনি।মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ছাপাখানাগুলোতে প্রস্তুত...
৭ ঘন্টা আগে
স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৮তম ব্যাচের ১০ শিক্ষার্থী ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন মেধাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও ত্রয়োদশ স্থান অর্জন করেছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলে তাদের এই সাফল্য আসে। স্নাতক শেষ করেই...
৪ দিন আগে
ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার
দেশের আকাশে গত শনিবার রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। দিবসটি উপলক্ষে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিদ্যালয় ও কলেজে পাঠদান বন্ধ থাকবে। তবে
৬ দিন আগে
কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ
দেশের কওমি মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কওমি মাদরাসাভিত্তিক সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। একই সঙ্গে ছয়টি কওমি মাদরাসা বোর্ড ও তাদের অধিভুক্ত সব প্রতিষ্ঠানে আগামী সাত দিনের মধ্যে ‘ছাত্র-ছাত্রী সুরক্ষা কমিটি’ গঠন ও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার...
৭ দিন আগে
