পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের এই ইচ্ছার কথা জানান প্রার্থনা ফারদিন দীঘি।
আলোচনার একপর্যায়ে দীঘি বলেন, “আমি পরী আপুর বায়োপিক হলে করতে চাই। আমি একটা অনুষ্ঠানে দেখেছিলাম, মনে হয় পরী আপু বলেছিলেন-‘আমার বায়োপিক আমিই করব, আর কেউ পারবে না।’”
তবে দীঘির বিশ্বাস, পরীমণির জীবন নিয়ে চলচ্চিত্র নির্মিত হলে সেটি দর্শকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় হবে। তিনি বলেন, “আমার মনে হয় তার বায়োপিক হলে এটি সবচেয়ে ভালো এবং বিনোদনমূলক বায়োপিকগুলোর একটি হবে। আর আমি সেটিতে অভিনয় করতে চাই।”
দীঘির এই মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই পরীমণির জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মাণের পক্ষে মত দিয়েছেন। আবার কেউ কেউ মনে করছেন, পর্দায় পরীমণির চরিত্রে দীঘি মানানসই হতে পারেন।
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করে দর্শকপ্রিয়তা অর্জন করেন দীঘি। পরে নায়িকা হিসেবেও চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। অন্যদিকে অভিনয়, ব্যক্তিজীবন এবং নানা আলোচিত ঘটনার কারণে পরীমণি দীর্ঘদিন ধরেই শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত তারকা।
এখন দেখার বিষয়, ভবিষ্যতে সত্যিই যদি পরীমণির জীবন নিয়ে কোনো বায়োপিক নির্মিত হয়, তাহলে সেখানে অভিনয়ের সুযোগ পান কি না দীঘি।
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৩ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
৪ দিন আগে
‘মাইসা’য় রাশমিকার মারকাটারি অ্যাকশন, মুগ্ধ দর্শক
রোমান্টিক সিনেমার পরিচিত মুখ রাশমিকা মান্দান্নাকে এবার দেখা যাবে একেবারে ভিন্ন রূপে। তাঁর আসন্ন সিনেমা ‘মাইসা’র প্রথম টিজার প্রকাশের পরই আলোচনায় এসেছে অভিনেত্রীর মারকাটারি অ্যাকশন অবতার। রোববার সন্ধ্যায় প্রকাশিত টিজারে রাশমিকার নতুন রূপ দেখে প্রশংসায় ভাসছেন দর্শক ও সমালোচকেরা।নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লের পরিচালনায় ‘মাইসা’ সিনেমায় রাশমিকাকে দেখা যাবে গোণ্ড জনগোষ্ঠীর...
৫ দিন আগে
দেব-শুভশ্রীর ঘনিষ্ঠ ছবি ঘিরে নতুন জল্পনা
টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। একসময় প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তারা। পরে সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। তবে দীর্ঘদিন পর আবারও পর্দায় তাদের রসায়ন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি মুক্তি পেয়েছে দেব পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’। লাদাখের মনোরম পাহাড়ি পরিবেশে ধারণ করা গানটিতে দেব
৫ দিন আগে
