পরীমনি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে সাবেক ডিবি কর্মকর্তা সাকলায়েন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েন শিথিলকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। দীর্ঘ বিভাগীয় তদন্তে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
অভিযোগের ভিত্তি
প্রজ্ঞাপনে বলা হয়, ডিবির গুলশান বিভাগের এডিসি হিসেবে দায়িত্ব পালনকালে বিবাহিত ও এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও চিত্রনায়িকা পরীমনির সঙ্গে বিবাহবহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন গোলাম সাকলায়েন। জন্মদিন উদযাপন, সরকারি বাসভবনে স্ত্রীর অনুপস্থিতিতে একসঙ্গে সময় কাটানোসহ বিভিন্ন ঘটনা গণমাধ্যমে ব্যাপক প্রচার পায়, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে উল্লেখ করা হয়।
বিভাগীয় তদন্তের ধারাবাহিকতা
এ ঘটনায় ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
পরবর্তীতে তিনি লিখিত জবাব দেন এবং ব্যক্তিগত শুনানির আবেদন করেন। ২০২৩ সালের ২৮ মার্চ তার ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়।
অভিযোগের গুরুত্ব বিবেচনায় একই বছরের ৩০ আগস্ট তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত শেষে ১২ ডিসেম্বর জমা দেওয়া প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে মত দেন তদন্ত কর্মকর্তা।
এর ভিত্তিতে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি তাকে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ১০ মার্চ তিনি ওই নোটিশের জবাব দেন।
বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্বিতীয় কারণ দর্শানোর জবাব, তদন্ত প্রতিবেদন, অভিযোগের গুরুত্ব এবং সংশ্লিষ্ট সব তথ্য-উপাত্ত পর্যালোচনা করে সরকারের কাছে অভিযোগ প্রমাণিত হয়েছে। ফলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে গুরুদণ্ড হিসেবে ‘বাধ্যতামূলক অবসর’ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত আচরণ ও পেশাগত নৈতিকতার প্রশ্নে সরকারের অবস্থানকে সামনে এনেছে। প্রজ্ঞাপনে মূলত ব্যক্তিগত সম্পর্ক নয়, বরং একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে সরকারি দায়িত্ব ও নৈতিক মানদণ্ড লঙ্ঘনের অভিযোগ, তার প্রভাব এবং সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়টিকেই শাস্তিমূলক ব্যবস্থার প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬
১ দিন আগে
এমপি গাজী নজরুল আবারও চার দিনের রিমান্ডে
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।এর আগে এ মামলায় চার দিনের রিমান্ডে নিয়ে গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা
২ দিন আগে
১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন টাকা ছাপানো বন্ধ এবং কালোটাকার বিস্তার রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নোটিশের প্রাপক করা হয়েছে।নোটিশে দাবি...
৪ দিন আগে
রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মাকছুদা, কারাগারে পাঠানোর আবেদন
আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে দাবি করেছে পুলিশ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে নিয়ে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রিমান্ড শেষে মাকছুদাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন। আবেদনে তিনি উল্লেখ করেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে
৪ দিন আগে
