শিক্ষা

পরীক্ষা স্থগিতের দাবিতে উত্তরা থেকে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

অনলাইন ডেস্ক

২ মাস আগে


পরীক্ষা স্থগিতের দাবিতে উত্তরা থেকে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

ছবি: সংগৃহীত


চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, নতুন পরীক্ষার সূচি ঘোষণা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে রাজধানীর উত্তরায় জড়ো হয়ে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেন তারা।

দুপুরে উত্তরার বিএনএস সেন্টার এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা সমবেত হন। পরে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতিতে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছেন না। ফলে সমগ্র পরীক্ষা কার্যক্রমে বৈষম্য তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে চলমান পরীক্ষা স্থগিত করে নতুন সময়সূচি প্রকাশের দাবি জানান তারা।

উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী শেখ রিফাত বলেন, “বন্যাকবলিত ও জলাবদ্ধ এলাকায় অনেক শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে সময়মতো পৌঁছাতে পারছে না। এতে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছে। তাই পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ এবং আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে।”

শিক্ষার্থীদের অবস্থান ও লংমার্চকে কেন্দ্র করে উত্তরার বিএনএস সেন্টার, আজমপুর, জসিমউদ্দীনসহ আশপাশের সড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন।

এর আগে মঙ্গলবার রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় বুধবার সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে।

এদিকে শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তরা ও সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে
স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৮তম ব্যাচের ১০ শিক্ষার্থী ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন মেধাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও ত্রয়োদশ স্থান অর্জন করেছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলে তাদের এই সাফল্য আসে। স্নাতক শেষ করেই...

২ দিন আগে


ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার
ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার

দেশের আকাশে গত শনিবার রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। দিবসটি উপলক্ষে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিদ্যালয় ও কলেজে পাঠদান বন্ধ থাকবে। তবে

৪ দিন আগে


কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ
কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ

দেশের কওমি মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কওমি মাদরাসাভিত্তিক সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। একই সঙ্গে ছয়টি কওমি মাদরাসা বোর্ড ও তাদের অধিভুক্ত সব প্রতিষ্ঠানে আগামী সাত দিনের মধ্যে ‘ছাত্র-ছাত্রী সুরক্ষা কমিটি’ গঠন ও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার...

৫ দিন আগে


স্কুলে টিফিন পেয়ে বদলে যাচ্ছে খুদে শিক্ষার্থীদের দিন
স্কুলে টিফিন পেয়ে বদলে যাচ্ছে খুদে শিক্ষার্থীদের দিন

ঘড়ির কাঁটায় সকাল সাড়ে ১০টা। আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক (২) শ্রেণিকক্ষ। টিফিনের ঘণ্টা বাজার অপেক্ষায় শান্ত হয়ে বসে আছে খুদে শিক্ষার্থীরা। ঘণ্টা বাজতেই বিদ্যালয়ের সহকারী সোহরাব হোসেন টিফিন নিয়ে হাজির। একে একে প্রত্যেক শিশুর হাতে তুলে দিলেন দুটি করে বনরুটি ও একটি সেদ্ধ ডিম।সবার জন্য একই খাবার। খাবার...

১৯ দিন আগে

Dr.Mahfuzul Alom