পরিবর্তন হল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম
অনলাইন ডেস্ক
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘যুদ্ধ মন্ত্রণালয়’ করলেন ট্রাম্প!
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘যুদ্ধ মন্ত্রণালয়’ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নির্বাহী আদেশে এই পরিবর্তন আনা হয়েছে। এরই মধ্যে পেন্টাগন কার্যালয়ের নেইমপ্লেটও বদলে দেওয়া হয়েছে। প্রশাসনিক কর্মকর্তাদের পদবীতেও আসছে পরিবর্তন। এখন থেকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর পদবী হবে যুদ্ধমন্ত্রী।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। নাম পরিবর্তনকে স্থায়ী রূপ দিতে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন, যিনি এখন থেকে যুদ্ধমন্ত্রী হিসেবে পরিচিত হবেন।
ট্রাম্পের এই নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র শুধু প্রতিরক্ষার জন্য নয়, সবসময় যুদ্ধের জন্যও প্রস্তুত থাকবে বলে বার্তা দেওয়া হয়েছে। প্রয়োজনে শত্রুপক্ষকে আক্রমণে কোনো দ্বিধা করবে না বলেও জানানো হয়েছে।
নাম পরিবর্তনের বিষয়ে ট্রাম্প বলেন, ‘এটি বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে অনেক বেশি উপযুক্ত নাম।’ হোয়াইট হাউসের সেক্রেটারি উইল শার্ফ এ প্রসঙ্গে বলেন, ‘১৭৮৯ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত আমাদের জাতি ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’ বা যুদ্ধ বিষয়ক বিভাগের তত্ত্বাবধানে কিছু বড় সামরিক বিজয় অর্জন করেছে। এই নির্বাহী আদেশের মাধ্যমে বর্তমান প্রতিরক্ষা মন্ত্রণালয় আবারও সেই ধারায় ফিরবে।’
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র কেবল প্রতিরক্ষা নয়, দেশের স্বার্থে প্রয়োজনে আক্রমণে যেতেও দ্বিধা করবে না। এ কারণে আগের ‘যুদ্ধ মন্ত্রণালয়’ নামটিই যথাযথ। এটি একইসঙ্গে মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তাদের মানসিকতাতেও বদল আনবে।
উল্লেখ্য, ১৭৮৯ সালে ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’ প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ১৯৪৭ সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান এক আইনের মাধ্যমে এর নাম পরিবর্তন করে ‘ডিপার্টমেন্ট অব ডিফেন্স’ রাখেন। এর অধীনে সেনাবাহিনী, নৌবাহিনী এবং নবগঠিত বিমানবাহিনী একত্রিত হয়।
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের অর্থনীতিতে ব্যাপক সংস্কার এনে দেশটিকে ‘বিশ্বের কারখানায়’ রূপান্তরের অন্যতম প্রধান রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।বুধবার (১২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার স্থানীয় সময় সকাল...
১ ঘন্টা আগে
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...
৬ ঘন্টা আগে
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...
৭ ঘন্টা আগে
ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি
ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু...
৭ ঘন্টা আগে
