আন্তর্জাতিক

প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় মোদির ‘পূজা’, অনুষ্ঠান বন্ধ করে দিল কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

৮ ঘন্টা আগে


প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় মোদির ‘পূজা’, অনুষ্ঠান বন্ধ করে দিল কর্তৃপক্ষ

ছবি: সংগৃহীত


ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সামনে রেখে পূজা করেছেন তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষ। বৃহস্পতিবার (২০ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে মোদির ছবি সংবলিত একটি কার্ডবোর্ড রাখা হয়। এ সময় ‘জয় জয় মোদি’ ও ‘হর হর মোদি’ স্লোগানও দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের বরাতে জানা যায়, দিল্লিতে নরেন্দ্র মোদিকে উৎসর্গ করে একটি মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের সদস্যরা। মন্দির নির্মাণের জন্য নির্ধারিত এলাকাতেই বৃহস্পতিবার পূজার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের নেতা ড. রাজন সিং ও মহামণ্ডলেশ্বর বৈভবী মহারাজ উপস্থিত ছিলেন। আয়োজকেরা কর্মসূচিটির নাম দিয়েছেন ‘শ্রী মোদি চালিশা’, যা হিন্দু ধর্মাবলম্বীদের প্রচলিত ‘হনুমান চালিশা’র আদলে রাখা হয়েছে।

মোদির পূজার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

তবে এ আয়োজনের সঙ্গে প্রেস ক্লাব অব ইন্ডিয়ার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের দাবি, আয়োজকেরা সংবাদ সম্মেলনের কথা বলে প্রেস ক্লাবের একটি হল ভাড়া নিয়েছিলেন। কিন্তু সেখানে সংবাদ সম্মেলনের পরিবর্তে পূজার আয়োজন করা হয়।

বিষয়টি জানতে পেরে প্রেস ক্লাব কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। তাদের ভাষ্য, এ ধরনের আয়োজন হল ভাড়ার চুক্তির শর্তের সরাসরি লঙ্ঘন।

এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়া জানায়, তাদের প্রাঙ্গণে এমন একটি অনুষ্ঠানের ছবি ও ভিডিও তাদের নজরে এসেছে। তবে এর সঙ্গে প্রেস ক্লাব কর্তৃপক্ষের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

সংগঠনটি আরও জানায়, হলটি শুধুমাত্র সংবাদ সম্মেলনের জন্য ভাড়া দেওয়া হয়েছিল। ভাড়াটেরা চুক্তির শর্ত ভঙ্গ করায় তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।


দিল্লিতে পেলেট গান ব্যবহারের অভিযোগ, আহত ছাত্রকে নিয়ে থানায় রাহুল গান্ধী
দিল্লিতে পেলেট গান ব্যবহারের অভিযোগ, আহত ছাত্রকে নিয়ে থানায় রাহুল গান্ধী

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনে পুলিশের বিরুদ্ধে ‘পেলেট গান’ ব্যবহারের অভিযোগ ঘিরে ভারতের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিক্ষোভে ছররা গুলিতে আহত এক ছাত্রকে সঙ্গে নিয়ে থানায় অবস্থান নিয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।রাহুল গান্ধীর অভিযোগ, গত ২০ জুলাইয়ের আন্দোলনের সময় সাহিল লোচাব নামে

২ ঘন্টা আগে


আলাস্কায় সামরিক রাডার স্টেশনের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৮
আলাস্কায় সামরিক রাডার স্টেশনের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি প্রত্যন্ত সামরিক রাডার স্থাপনার কাছে যাত্রীবাহী চার্টার বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ আট আরোহীর সবাই নিহত হয়েছেন।স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। বিমানটি মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চুক্তির আওতায় প্রয়োজনীয় পরিষেবা প্রদানের কাজে নিয়োজিত ছিল। খবর বার্তা সংস্থা এপির।মার্কিন সামরিক বাহিনীর আলাস্কান

৪ ঘন্টা আগে


এআইপ্যাকের বিপুল অর্থ ব্যয়ের পরও কংগ্রেসে জয়ী আয়েশা ওয়াহাব
এআইপ্যাকের বিপুল অর্থ ব্যয়ের পরও কংগ্রেসে জয়ী আয়েশা ওয়াহাব

ইসরাইলের কট্টর সমালোচক ও আফগান-আমেরিকান রাজনীতিক আয়েশা ওয়াহাব ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের বিশেষ নির্বাচনে জয়ী হয়েছেন। ডেমোক্র্যাট প্রার্থী ও ট্রানজিট কর্মকর্তা মেলিসা হার্নান্দেজকে পরাজিত করে সাবেক কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েলের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।ক্যালিফোর্নিয়া স্টেট সিনেটে প্রথম মুসলিম নারী হিসেবে নির্বাচিত ওয়াহাব গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও নীতির একজন সোচ্চার সমালোচক। তার

৯ ঘন্টা আগে


ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে ট্রাম্পের নতুন চাপ
ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে ট্রাম্পের নতুন চাপ

ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে নতুন করে চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে অর্থনৈতিকভাবে ‘লাইফলাইন’ দেওয়া যেকোনো দেশকে আর্থিক শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তেহরানের বিরুদ্ধে ঘোষিত ‘ইকোনমিক ডি-ডে’ অভিযানের অংশ হিসেবে এ হুমকি দেওয়া হয়েছে।ট্রাম্পের এই পদক্ষেপ এমন সময়ে সামনে এলো, যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘ...

৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom