সারাদেশ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে বাবুনগর মাদ্রাসায় কঠোর নিরাপত্তা

অনলাইন ডেস্ক

১ মাস আগে


প্রধানমন্ত্রীর সফর ঘিরে বাবুনগর মাদ্রাসায় কঠোর নিরাপত্তা

ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে ফটিকছড়ির নাজিরহাটের বাবুনগর মাদ্রাসা ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে র‍্যাব, পুলিশ, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নিয়েছেন। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও সার্বক্ষণিক নজরদারি করছেন।

রোববার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারে ফটিকছড়িতে পৌঁছে নাজিরহাটের বাবুনগর এলাকায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাবুনগর মাদ্রাসার প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। প্রশাসনের অনুমতি ছাড়া কাউকে মাদ্রাসা এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নির্ধারিত কার্ডধারী ব্যক্তি ও সংশ্লিষ্টদেরও একাধিক ধাপে নিরাপত্তা তল্লাশির পর ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

সকাল ১০টা থেকে ডগ স্কোয়াডের মাধ্যমে মাদ্রাসা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা তল্লাশি করা হয়। মাদ্রাসার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সন্দেহজনক ব্যক্তি ও বস্তুর বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন নিরাপত্তাকর্মীরা।

প্রধানমন্ত্রীর যাতায়াতের পথ এবং আশপাশের এলাকাতেও বাড়ানো হয়েছে নজরদারি। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রধানমন্ত্রীর নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত বিশেষায়িত বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে হেফাজতে ইসলামের শীর্ষ পর্যায়ের প্রায় ৭০ জন আলেম অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বাবুনগর মাদ্রাসা এলাকায় একদিকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, অন্যদিকে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সফরের সময়সূচি ও নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...

৬ ঘন্টা আগে


মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-লুটপাট, ভেঙে দেওয়া হলো ভবন
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-লুটপাট, ভেঙে দেওয়া হলো ভবন

রাজধানীর মিরপুর-১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা কেন্দ্রটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভারী যন্ত্রপাতি দিয়ে ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মুখোশধারী একটি দল কেন্দ্রে ঢুকে কর্তব্যরত দুই নিরাপত্তাকর্মীকে...

১০ ঘন্টা আগে


ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪
ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে চারজনকে আটক করেছে পুলিশ।দুপুর ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। মিছিল চলাকালে কয়েকটি ককটেল

১৪ ঘন্টা আগে


আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস
আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

আগামী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা,...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom