প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতার ‘উধাও’ হওয়ার অভিযোগ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চাঁদপুরের শাহরাস্তিতে বাহরাইনপ্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে সঙ্গে নিয়ে শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহ ‘উধাও’ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২০ সেপ্টেম্বর) সকালে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ করেছেন ওই প্রবাসীর বাবা হারুনুর রশিদ।
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইনপ্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে শেখ রহমত উল্লাহ চলে যান বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এরপর পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন। একপর্যায়ে রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
রোববার সকালে মরিয়ম বেগমের পরিবারের সদস্যরা শাহরাস্তি থানায় গিয়ে অভিযোগ করেন। এ সময় মায়ের খোঁজে তার দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানও পরিবারের সদস্যদের সঙ্গে থানায় যায়।
ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসার পর ইব্রাহিম খলিলকে জানানো হয়। পরে শনিবার রাতে তারা একসঙ্গে চলে যান বলে দাবি করেন তিনি।
মরিয়ম বেগমের শ্বশুর ও অভিযোগকারী হারুনুর রশিদ দাবি করেন, বাড়ি থেকে যাওয়ার সময় তার পুত্রবধূ স্বর্ণালংকার ও নগদ অর্থ সঙ্গে নিয়ে গেছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে শেখ রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের বক্তব্য পাওয়া যায়নি। তারা বর্তমানে কোথায় রয়েছেন, সে বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মসজিদে চেয়ার-সোফা বসিয়ে এমপির সভা, সমালোচনা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি মসজিদের ভেতরে চেয়ার-সোফা বসিয়ে স্থানীয় সংসদ সদস্য মো. আয়নুল হকের সভা আয়োজনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তবে অনুষ্ঠানে উপস্থিত বিএনপির নেতাদের দাবি, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না; মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগেই সভাটির আয়োজন করা হয়।গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রায়গঞ্জ উপজেলার
৪৮ মিনিট আগে
চট্টগ্রামে ওমরগণি এমইএস কলেজে ছাত্রলীগের ঝটিকা মিছিল
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট-বাদুরতলা এলাকায় অবস্থিত ওমরগণি এমইএস কলেজে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। মিছিলটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. মিজানুর রহমানসহ কয়েকজনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।এক মিনিট ছয় সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আরকান সড়কের বাদুরতলা এলাকার একটি...
৪ ঘন্টা আগে
মিরপুরে পার্ক করা পরিস্থান পরিবহনের বাসে আগুন
রাজধানীর মিরপুরের পল্লবীতে পার্ক করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিরামিক রোডের সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে সাতটার...
১ দিন আগে
আখাউড়া সীমান্তে বাংলাদেশি শিশুর মরদেহ, নিয়ে গেল বিএসএফ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ভারতীয় অংশে পড়ে থাকা বাংলাদেশি শিশু মো. শাকিলের (১৪) মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মরদেহটি দেশে ফিরিয়ে আনতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের মধ্যে আলোচনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পুলিশ।শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আখাউড়া সীমান্তের...
১ দিন আগে
